• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
Headline
মদন উপজেলা বাসীকে ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও নাদির হোসেন শামীম কুড়িগ্রামের চরে ঈদের আনন্দ ম্লান, অনেক পরিবারে মিলবে না এক কেজি মাংসও মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে মোঃ রাকিবুল ইসলাম মিঠু শুভেচ্ছা ও অভিনন্দন কুড়িগ্রাম শহরের বইঘরের সামনে বৈদ্যুতিক খুঁটির তারে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কক্সবাজারে আদালত প্রাঙ্গনে গুলির ঘটনায় পৃথক দুই মামলা, আসামী ১৩ জন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তানোর বাসীদের এম,এ,মালেক মন্ডলের শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদ মোবারক শেরপুরে অর্ধশত পরিবারের মাঝে সেবার আলো সংগঠনের ঈদ উপহার বিতরণ কুড়িগ্রামে বাজেট নিয়ে নাগরিক সংলাপ: সম্ভাবনা ও উন্নয়নে বাড়তি বরাদ্দের দাবি ​হলুদিয়ায় অন্য অপরাধ ঢাকতে যুবককে পিটিয়ে চমেক হাসপাতালে পাঠালো পরকীয়া হাতেনাতে ধরা খাওয়া সেই আজাদ এর সন্ত্রাসীরা

গোবিন্দগঞ্জের ক্রোড়গাছা দ্বিমুখী উচ্চ বালিকা বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

মোঃ আবু জাফর মন্ডল, গাইবান্ধা / ৫০ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

মোঃ আবু জাফর মন্ডল, গাইবান্ধা

মাদ্রাসা পরিদর্শনে নগদ অনুদান ও সরকারি সহায়তার আশ্বাস দিলেন এমপি শামীম কাওছার লিনকন
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ৯ নং হরিরামপুর ইউনিয়নের ক্রোড়গাছা দ্বিমুখী উচ্চ বালিকা বিদ্যালয়ের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামীম কাওছার লিনকন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার উন্নয়ন ও আধুনিক অবকাঠামো নির্মাণে বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের ধারাবাহিকতায় বিদ্যালয়টির বহুতল ভবন নির্মাণ শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন ভবন নির্মিত হলে এলাকার ছাত্রীদের লেখাপড়ার মান আরও উন্নত হবে এবং আধুনিক শিক্ষা পরিবেশ নিশ্চিত হবে।
ভিত্তিপ্রস্তর উদ্বোধনের পর সংসদ সদস্য শামীম কাওছার লিনকন হরিরামপুর ইউনিয়নের ক্রোড় গাছা এলাকায় অবস্থিত আবু বক্কর সিদ্দিক হাফিজিয়া মাদ্রাসা পরিদর্শন করেন। এ সময় তিনি মাদ্রাসার সার্বিক অবস্থা ঘুরে দেখেন এবং প্রতিষ্ঠানের সংস্কার ও মেরামত কাজের জন্য তাৎক্ষণিকভাবে নগদ ২০ হাজার টাকা অনুদান প্রদান করেন। পাশাপাশি ভবিষ্যতে সরকারি অনুদানের ব্যবস্থারও আশ্বাস দেন।
পরিদর্শন শেষে তিনি হরিরামপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যান এবং ইউপি চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় স্থানীয় উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠান ও জনসেবামূলক কার্যক্রম নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও রংপুর পলিটেকনিক কলেজের অধ্যক্ষ আবু হামেদ মোঃ জাকারিয়া শাহীদ, ৯ নং হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজহারুল ইসলাম বিপ্লব, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাকিনুর রহমান মন্ডল, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহারুল ইসলাম, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ রুহুল আমীন মন্ডলসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী, শিক্ষক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা এলাকার শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান ও অবকাঠামোগত উন্নয়নে সংসদ সদস্যের ভূমিকার প্রশংসা করেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে এবং গোবিন্দগঞ্জ উপজেলার শিক্ষা ও সামাজিক উন্নয়ন আরও বেগবান হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা