বিশেষ প্রতিনিধি: নয়ন দাশ
চট্টগ্রাম চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুর রহমানের সাথে মতবিনিময় করেছেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দোহাজারী পৌরসভার নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। গত ১২ মে সকালে উপজেলা প্রশাসনের দফতরে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দেরা তাদের বিভিন্ন সমস্যা নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুর রহমান এর সঙ্গে আলোচনা করেন। মতবিনিময় এর সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দোহাজারী পৌরসভার নবনির্বাচিত সভাপতি অধ্যাপক দীপক কান্তি সিংহ হাজারী, উপজেলার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সত্যপদ তালুকদার বাবলা, বাদল দাশ, সহ সভাপতি আশীষ চন্দ্র দে, মিন্টু প্রসাদ নাথ, সাংবাদিক সৈকত দাশ ইমন, সাধারণ সম্পাদক পিয়েল তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক সৌরভ দে গণেশ, সাংবাদিক নয়ন দাশ, সাংগঠনিক সম্পাদক রাজীব দাশ (টিকলু), প্রচার সম্পাদক প্রদীপ চক্রবর্ত্তী, পৌরসভা ৯ নং ওয়ার্ড কমিটির সভাপতি জুয়েল দাশ গুপ্ত, সহ সভাপতি অধীর দাশ, সাধারণ সম্পাদক গৌতম চৌধুরী, অর্থ সম্পাদক ইমন দাশ, ৮ নং ওয়ার্ডের সহ সভাপতি পীযুষ ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক রতন দাশ, ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক প্রকাশ জলদাস, রুপক দাশগুপ্ত বাবু, রনজিত দাশ, রতন শীল, স্বপন শীল, অনীক সেন, শ্রীকান্ত চৌধুরী, প্রান্ত সেন, জনি শীল, ছোটন শীল, নিকেল কান্তি নাথ প্রমূখ। মতবিনিময় শেষে দোহাজারী পৌরসভা সার্বজনীন পূজা কমিটির সভাপতি অধ্যাপক দীপক কান্তি সিংহ হাজারী বলেন, তারা সংখ্যালঘুদের বিভিন্ন সমস্যা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুর রহমানের নিকট তুলে ধরেছেন এবং তা উপজেলা নির্বাহী অফিসারে মনোযোগ দিয়ে শুনে পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দিয়েছেন। তিনি আরও জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নিপীড়ন, বিচার না পাওয়া এবং চাকরিচ্যুতির মতো বিষয়গুলোও উপজেলা নির্বাহী অফিসারে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। নেতারা সংখ্যালঘু কমিশন গঠন, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, হিন্দু ফাউন্ডেশন গঠন এবং দেবোত্তর সম্পত্তি সংক্রান্ত আইনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ও আলোচনায় তুলে ধরেন।