• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
Headline
মদন উপজেলা বাসীকে ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও নাদির হোসেন শামীম কুড়িগ্রামের চরে ঈদের আনন্দ ম্লান, অনেক পরিবারে মিলবে না এক কেজি মাংসও মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে মোঃ রাকিবুল ইসলাম মিঠু শুভেচ্ছা ও অভিনন্দন কুড়িগ্রাম শহরের বইঘরের সামনে বৈদ্যুতিক খুঁটির তারে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কক্সবাজারে আদালত প্রাঙ্গনে গুলির ঘটনায় পৃথক দুই মামলা, আসামী ১৩ জন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তানোর বাসীদের এম,এ,মালেক মন্ডলের শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদ মোবারক শেরপুরে অর্ধশত পরিবারের মাঝে সেবার আলো সংগঠনের ঈদ উপহার বিতরণ কুড়িগ্রামে বাজেট নিয়ে নাগরিক সংলাপ: সম্ভাবনা ও উন্নয়নে বাড়তি বরাদ্দের দাবি ​হলুদিয়ায় অন্য অপরাধ ঢাকতে যুবককে পিটিয়ে চমেক হাসপাতালে পাঠালো পরকীয়া হাতেনাতে ধরা খাওয়া সেই আজাদ এর সন্ত্রাসীরা

বান্দরবানে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

মোঃ আকাশ / ৩৭ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

 

মোঃ আকাশ বান্দরবান জেলা প্রতিনিধি:

নানা আয়োজনে বান্দরবানে আজ ১২মে আন্তর্জাতিক নার্স দিবস-২০২৬ইং পালিত হয়েছে। নার্সিং সুপারভাইজার, সিনিয়র স্টাফ নার্স, সহ: নার্স, ইন্টার্ন নার্স ও বান্দরবান হাসাপাতালের আয়োজনে দিবসটি উদযাপন করা হয়। দিবস উপলক্ষে র্্যালী, আলোচনা সভা, কেক কাটার অনুষ্ঠান বান্দরবান সদর হাসপাতালের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ডাঃ এইচ এম রাশেদুল আলম, সিনিয়র কনসালটেন্ট (শিশু), ডাঃ দীলিপ চৌধুরী, জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন), ডাঃ অতনু চৌধুরী, আবাসিক মেডিকেল অফিসার, ডাঃ মোঃ তারেকুল ইসলাম, মেডিকেল অফিসার, বান্দরবান সদর হাসপাতাল। জুলি খেয়াং, নার্সিং সুপারভাইজার, বিউটি তালুকদার, নার্সিং সুপারভাইজার, নার্স রুমানা আক্তার প্রিয়া। বান্দরবান সদর হাসপাতাল এবং সকল সিনিয়র স্টাফ নার্স, বান্দরবান সদরহাসপাতাল।

আলোচনা সভায় বক্তারা বলেন, আজ ১২ মে, আন্তর্জাতিক নার্স দিবস। আধুনিক নার্সিংয়ের প্রবর্তক ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিনে, আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে মানবসেবায় নিয়োজিত সকল নার্সকে জানাই গভীর শ্রদ্ধা, ভালোবাসা এবং আন্তরিক শুভেচ্ছা।”নার্সিং” কেবল একটি পেশা নয়, এটি একটি মহান ব্রত। আপনারা হলেন স্বাস্থ্যসেবার মেরুদণ্ড। রোগীর আরোগ্য লাভের পথে চিকিৎসকের প্রেসক্রিপশনের চেয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নার্সরা, যা হলো সুশ্রুষা, ধৈর্য এবং সহানুভূতির সাথে সেবা প্রদান।কোভিড-১৯ মহামারী থেকে শুরু করে সাধারণ যেকোনো জরুরি পরিস্থিতিতে আপনারা জীবনের ঝুঁকি নিয়ে, দিনের পর দিন নিজের পরিবারের কথা ভুলে রোগীদের পাশে থেকেছেন। রাতের আঁধারে যখন সবাই ঘুমায়, তখন আপনারা হাসাপাতালের ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে রোগীদের খোঁজ রাখেন। আপনাদের এই নিঃস্বার্থ ত্যাগের কোনো তুলনা হয় না।আজকের এই দিনে, আসুন আমরা নার্সদের কাজের যথাযথ স্বীকৃতি দিই, তাদের অধিকার সুরক্ষিত করি এবং এই পেশার উন্নয়নে বিনিয়োগ বাড়াতে অঙ্গীকারবদ্ধ হই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা