• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
Headline
মদন উপজেলা বাসীকে ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও নাদির হোসেন শামীম কুড়িগ্রামের চরে ঈদের আনন্দ ম্লান, অনেক পরিবারে মিলবে না এক কেজি মাংসও মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে মোঃ রাকিবুল ইসলাম মিঠু শুভেচ্ছা ও অভিনন্দন কুড়িগ্রাম শহরের বইঘরের সামনে বৈদ্যুতিক খুঁটির তারে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কক্সবাজারে আদালত প্রাঙ্গনে গুলির ঘটনায় পৃথক দুই মামলা, আসামী ১৩ জন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তানোর বাসীদের এম,এ,মালেক মন্ডলের শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদ মোবারক শেরপুরে অর্ধশত পরিবারের মাঝে সেবার আলো সংগঠনের ঈদ উপহার বিতরণ কুড়িগ্রামে বাজেট নিয়ে নাগরিক সংলাপ: সম্ভাবনা ও উন্নয়নে বাড়তি বরাদ্দের দাবি ​হলুদিয়ায় অন্য অপরাধ ঢাকতে যুবককে পিটিয়ে চমেক হাসপাতালে পাঠালো পরকীয়া হাতেনাতে ধরা খাওয়া সেই আজাদ এর সন্ত্রাসীরা

ঝিনাইদহে গ্রাম আদালত সক্রিয়করণে সমন্বিত কর্মশালা অনুষ্ঠিত

মোঃ ফজলুল কবির গামা / ৩১ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

মোঃ ফজলুল কবির গামা

ঝিনাইদহের কালীগঞ্জে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি এবং স্থানীয় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহের সমন্বিত পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় কালীগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ।

কালীগঞ্জ উপজেলা পরিষদের আয়োজনে এবং “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)” প্রকল্পের আওতায় এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালাটি সফলভাবে পরিচালনা করেন ঝিনাইদহ জেলা ম্যানেজার মো. রাহিদুল ইসলাম এবং কালীগঞ্জ উপজেলা ম্যানেজার মনিরুজ্জামান উজ্জ্বল।

উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জেল্লাল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. তাসলিমা বেগম এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শরিফ মো. মফিজুর রহমান। গণমাধ্যম ও সুধী সমাজের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক আলহাজ মো. শহিদুল ইসলাম, সাংবাদিক শাহজাহান আলী বিপাশ, হুমায়ুন কবির এবং মঞ্জুরুল আহসান লিটুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

আয়োজক সূত্র থেকে জানা গেছে, এই কর্মশালায় উপজেলার ৩টি সরকারি দপ্তরের কর্মকর্তা এবং ১৫টি এনজিও প্রতিনিধিসহ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান চলাকালীন গ্রাম আদালতের মূল কার্যক্রম, এর সুফল এবং সাধারণ মানুষের মাঝে এই আইনি সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কর্মশালায় বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন যে, গ্রাম আদালত ব্যবস্থা স্থানীয় পর্যায়ে অত্যন্ত সহজ, দ্রুত এবং স্বল্প খরচে ছোটখাটো বিরোধ নিষ্পত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই আইনি সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং এর কার্যকারিতা বাড়াতে সর্বস্তরের জনগণকে সচেতন করার লক্ষ্যে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা