• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
Headline
মদন উপজেলা বাসীকে ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও নাদির হোসেন শামীম কুড়িগ্রামের চরে ঈদের আনন্দ ম্লান, অনেক পরিবারে মিলবে না এক কেজি মাংসও মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে মোঃ রাকিবুল ইসলাম মিঠু শুভেচ্ছা ও অভিনন্দন কুড়িগ্রাম শহরের বইঘরের সামনে বৈদ্যুতিক খুঁটির তারে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কক্সবাজারে আদালত প্রাঙ্গনে গুলির ঘটনায় পৃথক দুই মামলা, আসামী ১৩ জন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তানোর বাসীদের এম,এ,মালেক মন্ডলের শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদ মোবারক শেরপুরে অর্ধশত পরিবারের মাঝে সেবার আলো সংগঠনের ঈদ উপহার বিতরণ কুড়িগ্রামে বাজেট নিয়ে নাগরিক সংলাপ: সম্ভাবনা ও উন্নয়নে বাড়তি বরাদ্দের দাবি ​হলুদিয়ায় অন্য অপরাধ ঢাকতে যুবককে পিটিয়ে চমেক হাসপাতালে পাঠালো পরকীয়া হাতেনাতে ধরা খাওয়া সেই আজাদ এর সন্ত্রাসীরা

তানোরে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত এলাকা ঘোষণায় মতবিনিময় সভা

Reporter Name / ৬ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

মোঃ নাসিরউদ্দিন সিনিয়র সটাফ রিপোর্টার

রাজশাহীর তানোর উপজেলায় বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ মে) সকালে উপজেলা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, তানোর এরিয়া প্রোগ্রাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক নাঈমা খান। এছাড়া তানোর থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোয়াজ্জেম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী, ছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এপি’র যুব সদস্য সারোয়ার হোসেন ও মুক্তা খাতুনের যৌথ সঞ্চালনায় এসময় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর তানোর এপি প্রোগ্রাম অফিসার ঝুনু লিমা বৈদ্য, প্রোগ্রাম অফিসার নিকোলাস ঢালী ছাড়া ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এপি’র উপকার ভোগী, গ্রাম উন্নয়ন কমিটির সদস্য, ধর্মীয় নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকসহ তানোর এপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এরিয়া প্রোগ্রামের ভারপ্রাপ্ত ম্যানেজার এন্ড্রিকাস মুর্মু অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ও সার্বিক বিষয় তুলে ধরেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা