• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
Headline
মদন উপজেলা বাসীকে ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও নাদির হোসেন শামীম কুড়িগ্রামের চরে ঈদের আনন্দ ম্লান, অনেক পরিবারে মিলবে না এক কেজি মাংসও মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে মোঃ রাকিবুল ইসলাম মিঠু শুভেচ্ছা ও অভিনন্দন কুড়িগ্রাম শহরের বইঘরের সামনে বৈদ্যুতিক খুঁটির তারে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কক্সবাজারে আদালত প্রাঙ্গনে গুলির ঘটনায় পৃথক দুই মামলা, আসামী ১৩ জন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তানোর বাসীদের এম,এ,মালেক মন্ডলের শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদ মোবারক শেরপুরে অর্ধশত পরিবারের মাঝে সেবার আলো সংগঠনের ঈদ উপহার বিতরণ কুড়িগ্রামে বাজেট নিয়ে নাগরিক সংলাপ: সম্ভাবনা ও উন্নয়নে বাড়তি বরাদ্দের দাবি ​হলুদিয়ায় অন্য অপরাধ ঢাকতে যুবককে পিটিয়ে চমেক হাসপাতালে পাঠালো পরকীয়া হাতেনাতে ধরা খাওয়া সেই আজাদ এর সন্ত্রাসীরা

বাবরের জন্য মান্নত- আড়াই মাস রোজা রেখে বৃদ্ধা নারী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

Reporter Name / ৭ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

স্টাফ রিপোর্টার মোঃ মোশারফ হোসেন, মদন ,নেত্রকোনা

মদনে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের জন্য দীর্ঘ আড়াই মাস রোজা রেখে অসুস্থ হলেন খুদেজা (৬৫))নামের এক বৃদ্ধা মা ভিডিও কলে খবর নিলেন বাবর।

বৈশাখ মাস অধিক গরমে রোজা রেখে অসুস্থ হয়ে পড়লে স্বজনেরা দ্রুত মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসা ভর্তি করে চিকিৎসা দিচ্ছেন।

আড়াই মাস রোজা রেখে অসুস্থ বৃদ্ধা মা, খুদেজা চানগাঁও ইউনিয়নের চকপাড়া গ্রামের মৃত আব্দুল হাসেমের স্ত্রী।

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নেত্রকোনা -৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর জন্য আড়াই মাস রোজা রেখে অসুস্থ হয়ে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।

এ সংবাদটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হলে দ্রুত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নেত্রকোনা -৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের একটি প্রতিনিধি দল সাবেক উপজেলা চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দের নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে রোগীর খোঁজখবর নেন এ সময় নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর ভিডিও কলের মাধ্যমে রোগীর খোঁজ-খবর নেন এবং প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে চিকিৎসা করাবেন বলে তিনি আশ্বাস দিয়েছেন ।

৬৫ বছর বয়সী  নারী খুদেজা আক্তার আল্লাহ তালার কাছে মানত করেছিলেন লুৎফুজ্জামান বাবর জেল থেকে বের হয়ে এমপি হলে দীর্ঘ আড়াই মাস রোজা রাখবেন তিনি।

গত(১২ ফেব্রুয়ারি) নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হন সংসদ সদস্য লুৎফজ্জামান বাবর। বিজয়ী হওয়ার পর গত ২১মার্চ ঈদ উল ফিতরের পরের দিন থেকে খুদেজা আক্তারের মান্নাতে দীর্ঘ আড়াই মাসের রোজা রাখতে শুরু করেন তিনি।

রোজা রেখে কয়েকবার অসুস্থ হলেও রোজা ভাঙেনি এই নারী খুদেজা ।
আজ ২০ মে বুধবার হঠাৎ অসুস্থ হলে পরিবারের লোকজন তাকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়ার যুগ্ন আহ্বায়ক শেখ রিপন বলেন, আমার বড় চাচী মা, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ভাই যদি সহিসালামতে জেল থেকে বের হয়ে নির্বাচন করতে পারেন এবং এমপি হতে পারেন তাহলে আমার বড় চাচি মা দীর্ঘ আড়াই মাস রোজা রাখবেন।
আল্লাহ তালার কাছে তিনি মান্নত করেছিলেন। মান্নাতে রোজা সম্পূর্ণ করতে গিয়ে তিনি অসুস্থ হয়েছেন। দেশবাসীর কাছে আমার বড় চাচি মা,র সুস্থতার জন্য দোয়া চাই।

 

বৃদ্ধা মা, খুদেজার চিকিৎসা করতে এসে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নুরুল হুদা খান তিনি বলেন, খুদেজা আক্তার দীর্ঘদিন রোজা রাখার কারণে শারীরিকভাবে তিনি দুর্বল হয়ে পড়েছেন,তাই উনাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।উনার সুস্থতার জন্য যা যা করা প্রয়োজন তা আমরা হাসপাতালের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা