• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
Headline
মদন উপজেলা বাসীকে ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও নাদির হোসেন শামীম কুড়িগ্রামের চরে ঈদের আনন্দ ম্লান, অনেক পরিবারে মিলবে না এক কেজি মাংসও মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে মোঃ রাকিবুল ইসলাম মিঠু শুভেচ্ছা ও অভিনন্দন কুড়িগ্রাম শহরের বইঘরের সামনে বৈদ্যুতিক খুঁটির তারে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কক্সবাজারে আদালত প্রাঙ্গনে গুলির ঘটনায় পৃথক দুই মামলা, আসামী ১৩ জন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তানোর বাসীদের এম,এ,মালেক মন্ডলের শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদ মোবারক শেরপুরে অর্ধশত পরিবারের মাঝে সেবার আলো সংগঠনের ঈদ উপহার বিতরণ কুড়িগ্রামে বাজেট নিয়ে নাগরিক সংলাপ: সম্ভাবনা ও উন্নয়নে বাড়তি বরাদ্দের দাবি ​হলুদিয়ায় অন্য অপরাধ ঢাকতে যুবককে পিটিয়ে চমেক হাসপাতালে পাঠালো পরকীয়া হাতেনাতে ধরা খাওয়া সেই আজাদ এর সন্ত্রাসীরা

রামিশা হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন, ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি

আলমগীর হোসাইন ক্রাইম রিপোর্টার,কুড়িগ্রাম / ১২ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

মোঃ আলমগীর হোসাইন ক্রাইম রিপোর্টার,কুড়িগ্রাম

শিশু রামিশা হত্যা এবং সারাদেশে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ধর্ষণ প্রতিরোধ মঞ্চ, কুড়িগ্রামের আয়োজনে এ কর্মসূচিতে দ্রুত বিচার ও নারী-শিশুর নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়।

শুক্রবার (২২ মে) জুমার নামাজের পর কুড়িগ্রাম সদর উপজেলা মডেল মসজিদের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এসময় বক্তব্য রাখেন আব্দুর রশিদ গনি, আল ইমরান, আলমগীর হোসেন, আব্দুর রশিদ রনি, আব্দুর রাজ্জাক রাজ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নতুন কুঁড়ি কিন্ডারগার্টেনের পরিচালক আসাদুজ্জামান রাজু।

বক্তারা বলেন, নিষ্পাপ শিশু রামিশাকে ধর্ষণের পর হত্যা করার ঘটনা পুরো জাতির জন্য কলঙ্কজনক। তারা বলেন, দেশে ধারাবাহিকভাবে নারী ও শিশুদের ওপর সহিংসতা বেড়েই চলেছে। কিন্তু অধিকাংশ ঘটনার সঠিক বিচার না হওয়ায় অপরাধীরা পার পেয়ে যাচ্ছে।

তারা আরও বলেন, রামিশা হত্যার দোষীদের দ্রুত গ্রেপ্তার ও প্রকাশ্যে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে এবং সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

মানববন্ধন থেকে নারী ও শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা