• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
Headline
মদন উপজেলা বাসীকে ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও নাদির হোসেন শামীম কুড়িগ্রামের চরে ঈদের আনন্দ ম্লান, অনেক পরিবারে মিলবে না এক কেজি মাংসও মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে মোঃ রাকিবুল ইসলাম মিঠু শুভেচ্ছা ও অভিনন্দন কুড়িগ্রাম শহরের বইঘরের সামনে বৈদ্যুতিক খুঁটির তারে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কক্সবাজারে আদালত প্রাঙ্গনে গুলির ঘটনায় পৃথক দুই মামলা, আসামী ১৩ জন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তানোর বাসীদের এম,এ,মালেক মন্ডলের শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদ মোবারক শেরপুরে অর্ধশত পরিবারের মাঝে সেবার আলো সংগঠনের ঈদ উপহার বিতরণ কুড়িগ্রামে বাজেট নিয়ে নাগরিক সংলাপ: সম্ভাবনা ও উন্নয়নে বাড়তি বরাদ্দের দাবি ​হলুদিয়ায় অন্য অপরাধ ঢাকতে যুবককে পিটিয়ে চমেক হাসপাতালে পাঠালো পরকীয়া হাতেনাতে ধরা খাওয়া সেই আজাদ এর সন্ত্রাসীরা

ইসলামী ব্যাংক ব্যবসায়ী সমাজ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে দেবিদ্বার নিউমার্কেট চত্বরে মানববন্ধনে একগুচ্ছ দাবি

আল আমিন / ৯ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

মো.আল আমিন, কুমিল্লা (দেবিদ্বার) প্রতিনিধি

ভুক্তভোগী গ্রাহক সমন্বয় পরিষদের পক্ষে বক্তৃতা প্রদান করেন আহবায়ক ডা:গোলাম জিলানী ও সদস্য সচিব শরিফুল ইসলাম সরকার।

বক্তারা বলেন – ব্যাংক খাতে স্থিতিশীলতা, সুশাসন ও গ্রাহকদের আস্থা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে একাধিক দাবি জানিয়েছে ভুক্তভোগী গ্রাহক সমন্বয় পরিষদ। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ও গ্রাহকসেবা নিশ্চিত করতে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জনাব ওমর ফারুক খাঁনকে পুনর্বহাল এবং ব্যাংকের পরিবেশ বিনষ্টের অভিযোগে এ.এমডি কামাল উদ্দিনকে অপসারণ করতে হবে।

একই সঙ্গে ব্যাংক খাতে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে এস. আলমকে বিচারের আওতায় আনা এবং আত্মসাৎকৃত অর্থ ফেরত আনার কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়েছে।

সংগঠনটি আরও দাবি করে, সঠিক ও স্বচ্ছ প্রক্রিয়ায় পরিচালক নিয়োগ, জনবল নিয়োগে ভারসাম্য বজায় রাখা, আমানতকারীদের স্বার্থ ও সুরক্ষা নিশ্চিত করা এবং কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীন অডিট ও তদারকি ব্যবস্থা জোরদার করতে হবে।

ভুক্তভোগী গ্রাহক সমন্বয় পরিষদের নেতারা বলেন, ব্যাংকিং খাতে জবাবদিহিতা, স্বচ্ছতা ও সুশাসন প্রতিষ্ঠা করা গেলে গ্রাহকদের হারানো আস্থা ফিরে আসবে এবং দেশের আর্থিক খাত আরও শক্তিশালী হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা