• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
Headline
মদন উপজেলা বাসীকে ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও নাদির হোসেন শামীম কুড়িগ্রামের চরে ঈদের আনন্দ ম্লান, অনেক পরিবারে মিলবে না এক কেজি মাংসও মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে মোঃ রাকিবুল ইসলাম মিঠু শুভেচ্ছা ও অভিনন্দন কুড়িগ্রাম শহরের বইঘরের সামনে বৈদ্যুতিক খুঁটির তারে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কক্সবাজারে আদালত প্রাঙ্গনে গুলির ঘটনায় পৃথক দুই মামলা, আসামী ১৩ জন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তানোর বাসীদের এম,এ,মালেক মন্ডলের শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদ মোবারক শেরপুরে অর্ধশত পরিবারের মাঝে সেবার আলো সংগঠনের ঈদ উপহার বিতরণ কুড়িগ্রামে বাজেট নিয়ে নাগরিক সংলাপ: সম্ভাবনা ও উন্নয়নে বাড়তি বরাদ্দের দাবি ​হলুদিয়ায় অন্য অপরাধ ঢাকতে যুবককে পিটিয়ে চমেক হাসপাতালে পাঠালো পরকীয়া হাতেনাতে ধরা খাওয়া সেই আজাদ এর সন্ত্রাসীরা

শালিখার নবাগত ইউএনও ও ওসির সাথে প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময়

মোঃ সেলিম রেজা, খুলনা ডিভিশন প্রতিনিধি: / ৪৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

 

মোঃ সেলিম রেজা, খুলনা ডিভিশন প্রতিনিধি:

মাগুরার শালিখা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ তানভীর হাসান চৌধুরী এবং শালিখা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশিকুর রহমানের সাথে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রেসক্লাব শালিখার সাংবাদিকবৃন্দ। বুধবার (১৩ মে) বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও শালিখা থানায় পৃথকভাবে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত দুই কর্মকর্তাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
​মতবিনিময়কালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর হাসান চৌধুরী বলেন, “উপজেলা প্রশাসন সবসময় সাংবাদিকদের গঠনমূলক কাজে নিয়ম অনুযায়ী সহযোগিতা করবে। প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখতে সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা একান্ত প্রয়োজন।” তিনি সাংবাদিকদের সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে বলেন, পেশাগত দায়িত্ব পালনে ব্যক্তিগত স্বার্থের উর্ধ্বে থেকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে।
​অন্যদিকে, শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশিকুর রহমান বলেন, “পুলিশ সবসময় ন্যায়ের পক্ষে কাজ করবে। শালিখার অপরাধ নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় আমি সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।” তিনি যেকোনো প্রয়োজনে সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য উপস্থিত সাংবাদিকদের প্রতি উদাত্ত আহ্বান জানান। ​এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব শালিখার সভাপতি মোঃ বাহারুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ নওয়াব আলী, সহ-সভাপতি তারিকুল ইসলাম উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী দৈনিক আজকের গোয়েন্দা সংবাদ এর খুলনা ডিভিশন প্রতিনিধি মোঃ সেলিম রেজা ও সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন।
​অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রমেশ চন্দ্র সরকার, দপ্তর সম্পাদক আবু হুরাইয়া, মহিলা বিষয়ক সম্পাদক দিলারা বেগম, সহ-সাংগঠনিক সম্পাদক সুব্রত বিশ্বাস, তথ্য ও প্রচার সম্পাদক সুবীর কুমার ঘোষ, ধর্মবিষয়ক সম্পাদক মহাব্বত আলী। এছাড়াও সদস্য লক্ষণ কুমার, মোঃ তারিকুল ইসলাম, মোঃ আক্কাস আলী, সেলিম রেজা, মেহেদী হাসান আলিপ, সুমন খান, মোঃ রাজু আহমেদ ও বিশ্বজিৎ বসুসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা