মোঃ আকাশ, বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবানে সাংবাদিকদের মাল্টিমিডিয়া জার্নালিজম বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। বৃহস্পতিবার ১৪মে বিকেলে বান্দরবান প্রেসক্লাবের সভাকক্ষে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর আয়োজনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষনার্থীদের হাতে সনদপত্র তুলে দেন বান্দরবানের জেলা প্রশাসক মো:সানিউল ফেরদৌস।
এসময় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বুলবুল আক্তার সেতু, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত)এন এ জাকির, সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক,পিআইবি ট্রেইনার তাওসিফ আকবর, সাংবাদিক মুহাম্মদ আলী’ সহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক বলেন, এইধরণের প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকরা আরো দক্ষতা অর্জন করেছে। নতুন নতুন প্রশিক্ষনের মাধ্যমে সকলের মধ্যে নতুন বিষয় সর্ম্পকে আরো দক্ষতা বাড়বে এবং ভালোমানের রিপোটিং প্রকাশিত হবে। এসময় জেলা প্রশাসক সাংবাদিকদের বস্তুুনিষ্ট সংবাদ প্রকাশ এবং দেশ ও জাতির উন্নয়নে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
সমাপনী অনুষ্ঠানে বান্দরবানের জেলা প্রশাসক মো: সানিউল ফেরদৌস ৩দিনব্যাপী প্রশিক্ষণে অংশ নেয়া ৩৫জন প্রশিক্ষনার্থীর হাতে সনদপত্র তুলে দেন।