• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
Headline
মদন উপজেলা বাসীকে ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও নাদির হোসেন শামীম কুড়িগ্রামের চরে ঈদের আনন্দ ম্লান, অনেক পরিবারে মিলবে না এক কেজি মাংসও মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে মোঃ রাকিবুল ইসলাম মিঠু শুভেচ্ছা ও অভিনন্দন কুড়িগ্রাম শহরের বইঘরের সামনে বৈদ্যুতিক খুঁটির তারে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কক্সবাজারে আদালত প্রাঙ্গনে গুলির ঘটনায় পৃথক দুই মামলা, আসামী ১৩ জন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তানোর বাসীদের এম,এ,মালেক মন্ডলের শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদ মোবারক শেরপুরে অর্ধশত পরিবারের মাঝে সেবার আলো সংগঠনের ঈদ উপহার বিতরণ কুড়িগ্রামে বাজেট নিয়ে নাগরিক সংলাপ: সম্ভাবনা ও উন্নয়নে বাড়তি বরাদ্দের দাবি ​হলুদিয়ায় অন্য অপরাধ ঢাকতে যুবককে পিটিয়ে চমেক হাসপাতালে পাঠালো পরকীয়া হাতেনাতে ধরা খাওয়া সেই আজাদ এর সন্ত্রাসীরা

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে রাজু হাওলাদার নামে এক যুবক আহত

এস,কে, রাজু আহম্মেদ / ৪৪ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

ক্রাইম রিপোর্টার | খুলনা

খুলনা নগরীর লবণচরা থানা এলাকায় রাজু হাওলাদার (৪৫)-কে লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে তার পেটে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। প্রথমে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

সোমবার (০৪ মে ২০২৬) এ ঘটনা ঘটে। রাজু বাগেরহাট জেলার বাসিন্দা এবং ইউনূস হাওলাদারের ছেলে।

হাসপাতাল সূত্রে জানা যায়, গু*লিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে ঢাকায় প্রেরণ করা হয়।

রাজুর সঙ্গে থাকা এক নারী জানান, তিনি তার ছেলের বন্ধু। গুলিবিদ্ধ অবস্থায় তার বাড়িতে আশ্রয় নেন রাজু। পরে শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হয় এবং সেখান থেকে ঢাকায় পাঠানো হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার শিহাব করীম বলেন, লবণচরা এলাকায় গুলির ঘটনা ঘটেছে। কোথায় বা কীভাবে হামলা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। কারণ উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা