• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
Headline
মদন উপজেলা বাসীকে ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও নাদির হোসেন শামীম কুড়িগ্রামের চরে ঈদের আনন্দ ম্লান, অনেক পরিবারে মিলবে না এক কেজি মাংসও মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে মোঃ রাকিবুল ইসলাম মিঠু শুভেচ্ছা ও অভিনন্দন কুড়িগ্রাম শহরের বইঘরের সামনে বৈদ্যুতিক খুঁটির তারে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কক্সবাজারে আদালত প্রাঙ্গনে গুলির ঘটনায় পৃথক দুই মামলা, আসামী ১৩ জন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তানোর বাসীদের এম,এ,মালেক মন্ডলের শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদ মোবারক শেরপুরে অর্ধশত পরিবারের মাঝে সেবার আলো সংগঠনের ঈদ উপহার বিতরণ কুড়িগ্রামে বাজেট নিয়ে নাগরিক সংলাপ: সম্ভাবনা ও উন্নয়নে বাড়তি বরাদ্দের দাবি ​হলুদিয়ায় অন্য অপরাধ ঢাকতে যুবককে পিটিয়ে চমেক হাসপাতালে পাঠালো পরকীয়া হাতেনাতে ধরা খাওয়া সেই আজাদ এর সন্ত্রাসীরা

ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মামুনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, অতিষ্ঠ পরিবহন শ্রমিক

নিজস্ব প্রতিবেদক / ৪০ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানা এলাকায় এসআই মামুনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, বিভিন্ন পরিবহন ও থ্রি-হুইলার চালকদের কাছ থেকে নিয়মিত মাসোয়ারা আদায় করা হচ্ছে। এতে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ চালক ও শ্রমজীবী মানুষ।
স্থানীয় সূত্রে জানা যায়, সড়কে চলাচলকারী পরিবহন, থ্রি-হুইলার ও মাহিন্দ্র চালকদের কাছ থেকে প্রতিদিন নির্ধারিত হারে টাকা নেওয়া হয়। চাঁদা না দিলে মামলা, গাড়ি আটক কিংবা হয়রানির ভয় দেখানো হয় বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা।
চালকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই চাঁদাবাজির কারণে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিশেষ করে নিম্ন আয়ের থ্রি-হুইলার চালকদের ওপর চাপ বেশি সৃষ্টি করা হচ্ছে বলে জানা গেছে।
এদিকে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। সচেতন মহল বলছে, অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।
স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা