• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
Headline
মদন উপজেলা বাসীকে ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও নাদির হোসেন শামীম কুড়িগ্রামের চরে ঈদের আনন্দ ম্লান, অনেক পরিবারে মিলবে না এক কেজি মাংসও মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে মোঃ রাকিবুল ইসলাম মিঠু শুভেচ্ছা ও অভিনন্দন কুড়িগ্রাম শহরের বইঘরের সামনে বৈদ্যুতিক খুঁটির তারে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কক্সবাজারে আদালত প্রাঙ্গনে গুলির ঘটনায় পৃথক দুই মামলা, আসামী ১৩ জন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তানোর বাসীদের এম,এ,মালেক মন্ডলের শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদ মোবারক শেরপুরে অর্ধশত পরিবারের মাঝে সেবার আলো সংগঠনের ঈদ উপহার বিতরণ কুড়িগ্রামে বাজেট নিয়ে নাগরিক সংলাপ: সম্ভাবনা ও উন্নয়নে বাড়তি বরাদ্দের দাবি ​হলুদিয়ায় অন্য অপরাধ ঢাকতে যুবককে পিটিয়ে চমেক হাসপাতালে পাঠালো পরকীয়া হাতেনাতে ধরা খাওয়া সেই আজাদ এর সন্ত্রাসীরা

মদনে অন্তঃসত্ত্বা নারীকে মারধরে গর্ভের সন্তান নষ্টের থানায় অভিযোগ

মোঃ মোশারফ হোসেন / ২৫ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

মোঃ মোশারফ হোসেন, স্টাফ রিপোর্টার, মদন (নেত্রকোনা)

নেত্রকোনার মদন পৌরসভার পশ্চিম জাহাঙ্গীরপুর গ্রামে মোবাইল নিয়ে ঝগড়াকে কেন্দ্র করে ৩ মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে মারধরের অভিযোগ উঠেছে। এতে তার গর্ভের সন্তান নষ্ট হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী শাবনুর (৩০) ও তার পরিবার। এ ঘটনাটি ঘটেছে মদন পৌরসভার পশ্চিম জাহাঙ্গীরপুর গ্রামে। ভুক্তভোগী নারীকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করে চিকিৎসা দিচ্ছেন। ভুক্তভোগী নারীর শরীর থেকে অধিক রক্তক্ষরণ হচ্ছে এবং গর্ভ সন্তান নষ্ট হয়েছে বলে জানিয়েছেন।

এ ঘটনায় বুধবার ৬ এপ্রিল রাতে মদন থানা ভুক্তভোগী নারীর স্বামী রায়হান মিয়া (৪০) বাদি হয়ে মাহাবুব (২২) নামের এক যুবককে প্রধান আসামি করে ৫ জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করেছেন।রায়হানের ছোট ভাই ইয়াসিনের এক বন্ধুর মোবাইল ফোন নিয়ে যায় অভিযুক্ত মাহবুব। বিষয়টি জানতে চাই ইয়াসিন তার বন্ধুর মোবাইলটা কেন নিয়েছে জানতে চাইলে ইয়াসিনের প্রতি ক্ষিপ্ত হয় মাহবুব,এর পরেই মারধরে ঘটনাটি ঘটে। ইয়াসিনের বড় ভাইয়ের স্ত্রী শাবনুর ঘটনাস্থলে ঝগড়া ফেরাতে গেলে মাহবুব নামের যুবক শাবনুরের পেটে আঘাত করলে ঘটনাস্থলে অন্তঃসত্ত্বা নারী শাবনুর গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

পরে তাকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তার গর্ভের সন্তান নষ্ট হয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। বর্তমানে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে ওই নারী।এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী রায়হান মিয়া ( ৪০) বাদী হয়ে মাহবুব (২২)কে প্রধান আসামি করে মদন অভিযোগ অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী পরিবার অভিযুক্তদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এ ঘটনা মদন থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ তরিকুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা