• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
Headline
মদন উপজেলা বাসীকে ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও নাদির হোসেন শামীম কুড়িগ্রামের চরে ঈদের আনন্দ ম্লান, অনেক পরিবারে মিলবে না এক কেজি মাংসও মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে মোঃ রাকিবুল ইসলাম মিঠু শুভেচ্ছা ও অভিনন্দন কুড়িগ্রাম শহরের বইঘরের সামনে বৈদ্যুতিক খুঁটির তারে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কক্সবাজারে আদালত প্রাঙ্গনে গুলির ঘটনায় পৃথক দুই মামলা, আসামী ১৩ জন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তানোর বাসীদের এম,এ,মালেক মন্ডলের শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদ মোবারক শেরপুরে অর্ধশত পরিবারের মাঝে সেবার আলো সংগঠনের ঈদ উপহার বিতরণ কুড়িগ্রামে বাজেট নিয়ে নাগরিক সংলাপ: সম্ভাবনা ও উন্নয়নে বাড়তি বরাদ্দের দাবি ​হলুদিয়ায় অন্য অপরাধ ঢাকতে যুবককে পিটিয়ে চমেক হাসপাতালে পাঠালো পরকীয়া হাতেনাতে ধরা খাওয়া সেই আজাদ এর সন্ত্রাসীরা

নাটোরে ডিবির অভিযানে ১৮ চোরাই বাইসাইকেল উদ্ধার, সংঘবদ্ধ চোরচক্রের ৪ সদস্য গ্রেফতার

মোঃ সুজন মাহমুদ, ক্রাইম রিপোর্টার / ৪২ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

মোঃ সুজন মাহমুদ, ক্রাইম রিপোর্টার

নাটোর জেলায় ধারাবাহিক বাইসাইকেল চুরির ঘটনায় অবশেষে বড় সফলতা পেয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। পুলিশ সুপার নাটোর মোহাম্মদ শরীফুল হক-এর সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে নাটোর ও রাজশাহীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৮টি চোরাই বাইসাইকেল উদ্ধার এবং সংঘবদ্ধ চোরচক্রের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

ডিবি সূত্রে জানা যায়, সম্প্রতি নাটোর জেলার বিভিন্ন এলাকায় একের পর এক বাইসাইকেল চুরির ঘটনায় জনমনে উদ্বেগ সৃষ্টি হলে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (নাটোর সদর সার্কেল) উদয় কুমার সাহার তত্ত্বাবধানে ডিবির একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির সহায়তা, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোপন সংবাদের ভিত্তিতে গত ৯ মে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে নাটোর সদর থানার পন্ডিত গ্রাম এলাকা থেকে বিভিন্ন কোম্পানির ১০টি পুরাতন বাইসাইকেল উদ্ধার করা হয়। পরে রাজশাহী মেট্রোপলিটনের কাটাখালী থানা এলাকায় অভিযান চালিয়ে আরও ৮টি চোরাই বাইসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোট ১৮টি বাইসাইকেল জব্দ করেছে পুলিশ।

এসময় বাইসাইকেল চুরি ও কেনাবেচার সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মোঃ আরিফ কাউছার কালু (৩০), মোঃ আল-আমিন (২৬), আবুল কালাম আজাদ (৬২) এবং মোঃ হিমেল (৩৩)।

ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা