• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
Headline
মদন উপজেলা বাসীকে ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও নাদির হোসেন শামীম কুড়িগ্রামের চরে ঈদের আনন্দ ম্লান, অনেক পরিবারে মিলবে না এক কেজি মাংসও মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে মোঃ রাকিবুল ইসলাম মিঠু শুভেচ্ছা ও অভিনন্দন কুড়িগ্রাম শহরের বইঘরের সামনে বৈদ্যুতিক খুঁটির তারে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কক্সবাজারে আদালত প্রাঙ্গনে গুলির ঘটনায় পৃথক দুই মামলা, আসামী ১৩ জন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তানোর বাসীদের এম,এ,মালেক মন্ডলের শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদ মোবারক শেরপুরে অর্ধশত পরিবারের মাঝে সেবার আলো সংগঠনের ঈদ উপহার বিতরণ কুড়িগ্রামে বাজেট নিয়ে নাগরিক সংলাপ: সম্ভাবনা ও উন্নয়নে বাড়তি বরাদ্দের দাবি ​হলুদিয়ায় অন্য অপরাধ ঢাকতে যুবককে পিটিয়ে চমেক হাসপাতালে পাঠালো পরকীয়া হাতেনাতে ধরা খাওয়া সেই আজাদ এর সন্ত্রাসীরা

খুলনায় দিনমজুরের রহস্যজনক মৃত্যু, বাউন্ডারি ওয়ালে ঝুলন্ত অবস্থায় উদ্ধার

ক্রাইম রিপোর্টার, খুলনা জেলা / ৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

 

ক্রাইম রিপোর্টার | খুলনা জেলা

খুলনা নগরীতে আনোয়ার হোসেন (২৯) নামের এক দিনমজুরের রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার ভোররাতে নগরীর বেলায়েত হোসেন সড়ক সংলগ্ন একটি বন্ধ থাকা মাছ কোম্পানির বাউন্ডারি ওয়ালের ওপর তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা।

স্থানীয় সূত্র জানায়, ভোর আনুমানিক ২টার দিকে ঘটনাটি ঘটে। সীমানা প্রাচীরের এক পাশে তার দুই পা এবং অপর পাশে মাথা ও দুই হাত ঝুলন্ত অবস্থায় ছিল। এ সময় তার ডান হাতে ঝলসানো ক্ষতচিহ্নও দেখা যায়।

পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আনোয়ার হোসেন নতুন বাজার চর খ্রিস্টান গলি এলাকার বাসিন্দা দেলোয়ার হাওলাদারের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।

ঘটনার পর বুধবার দুপুরে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়দের একটি অংশ প্রাথমিকভাবে ধারণা করছে, বৈদ্যুতিক শকে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে স্বজনদের অভিযোগ ও স্থানীয় একটি সূত্র বলছে, পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হতে পারে।

তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মো. তানজির রহমান জানান, মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত প্রতিবেদনের অপেক্ষা করা হচ্ছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

এদিকে পুলিশের বিশেষ শাখার একটি সূত্র জানায়, মঙ্গলবার রাত ৮টার দিকে খ্রিস্টান গলির ভেতরে আনোয়ারের সঙ্গে একদল ব্যক্তির বাকবিতণ্ডা ও মারধরের ঘটনা ঘটে। পরে তাকে হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা