• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
Headline
মদন উপজেলা বাসীকে ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও নাদির হোসেন শামীম কুড়িগ্রামের চরে ঈদের আনন্দ ম্লান, অনেক পরিবারে মিলবে না এক কেজি মাংসও মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে মোঃ রাকিবুল ইসলাম মিঠু শুভেচ্ছা ও অভিনন্দন কুড়িগ্রাম শহরের বইঘরের সামনে বৈদ্যুতিক খুঁটির তারে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কক্সবাজারে আদালত প্রাঙ্গনে গুলির ঘটনায় পৃথক দুই মামলা, আসামী ১৩ জন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তানোর বাসীদের এম,এ,মালেক মন্ডলের শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদ মোবারক শেরপুরে অর্ধশত পরিবারের মাঝে সেবার আলো সংগঠনের ঈদ উপহার বিতরণ কুড়িগ্রামে বাজেট নিয়ে নাগরিক সংলাপ: সম্ভাবনা ও উন্নয়নে বাড়তি বরাদ্দের দাবি ​হলুদিয়ায় অন্য অপরাধ ঢাকতে যুবককে পিটিয়ে চমেক হাসপাতালে পাঠালো পরকীয়া হাতেনাতে ধরা খাওয়া সেই আজাদ এর সন্ত্রাসীরা

যশোরে বাসে মাদকবিরোধী অভিযান: ১০০০ পিস ইয়াবাসহ নারী আটক

মোঃ জুম্মান হোসেন / ৪৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, মোঃ জুম্মান হোসেন

যশোরে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১০০০ পিস ইয়াবাসহ আলেয়া বেগম (৫৯) নামের এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) যশোর। আজ বুধবার দুপুরে যশোর-বেনাপোল মহাসড়কের তপস্বীডাঙ্গা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আলেয়া বেগম খুলনা সদর থানার বাগমারা (ওয়ার্ড নং-২৭) এলাকার মৃত আব্দুল করিম হাওলাদারের মেয়ে এবং মোঃ আবু তাহেরের স্ত্রী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, যশোর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুর ১টার দিকে যশোর কোতয়ালী মডেল থানাধীন চাঁচড়া ইউনিয়নের তপস্বীডাঙ্গাস্থ যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ সদর দপ্তরের উত্তর পাশে অবস্থান নেয় ডিএনসি-র একটি টিম।
বেনাপোল থেকে যশোরগামী ‘জাহিদ জেএন সুপার’ (ঢাকা মেট্রো-জ ১৪-০৩৭২)** নামের একটি লোকাল বাস সেখানে পৌঁছালে তাতে তল্লাশি চালানো হয়। এসময় বাসের যাত্রী আলেয়া বেগমের আচরণ সন্দেহজনক মনে হলে নারী কনস্টেবলের সহায়তায় তাকে তল্লাশি করে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া তার ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জনাব নাজমুল হোসেন খান বাদী হয়ে যশোর কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোরের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিস্তার রোধে জেলাজুড়ে তাদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। আটক আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা