• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
Headline
মদন উপজেলা বাসীকে ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও নাদির হোসেন শামীম কুড়িগ্রামের চরে ঈদের আনন্দ ম্লান, অনেক পরিবারে মিলবে না এক কেজি মাংসও মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে মোঃ রাকিবুল ইসলাম মিঠু শুভেচ্ছা ও অভিনন্দন কুড়িগ্রাম শহরের বইঘরের সামনে বৈদ্যুতিক খুঁটির তারে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কক্সবাজারে আদালত প্রাঙ্গনে গুলির ঘটনায় পৃথক দুই মামলা, আসামী ১৩ জন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তানোর বাসীদের এম,এ,মালেক মন্ডলের শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদ মোবারক শেরপুরে অর্ধশত পরিবারের মাঝে সেবার আলো সংগঠনের ঈদ উপহার বিতরণ কুড়িগ্রামে বাজেট নিয়ে নাগরিক সংলাপ: সম্ভাবনা ও উন্নয়নে বাড়তি বরাদ্দের দাবি ​হলুদিয়ায় অন্য অপরাধ ঢাকতে যুবককে পিটিয়ে চমেক হাসপাতালে পাঠালো পরকীয়া হাতেনাতে ধরা খাওয়া সেই আজাদ এর সন্ত্রাসীরা

মাইনুল ইসলাম / ১৪ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

মোঃ মাইনুল ইসলাম মোল্লা, মাদারীপুর জেলা প্রতিনিধি

মাদারীপুরে নিখোঁজ হওয়ার ৫ দিনেও মেলেনি নিখোঁজ হওয়া তাহিরা অসহায় পিতার আকুতি মাদারীপুরে প্রাইভেটে যাওয়ার পথে তাহিরা (১৫) নামে এক কিশোরী নিখোঁজ হওয়ার ঘটনায় অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা দায়ের ও অভিযুক্তদের গ্রেপ্তার করা হলেও এখনো কিশোরীর কোনো সন্ধান মেলেনি। দ্রুত মেয়েকে উদ্ধারে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন অসহায় পিতা মোঃ আব্দুল আল মামুন (৩৫)।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, মোঃ আব্দুল আল মামুন, পিতা: আব্দুল খালেক মিয়া, দীর্ঘ ১৯ বছর ধরে মাদারীপুরে বসবাস করে আসছেন। বর্তমানে তিনি মাদারীপুর গ্রইন চত্বর পূর্ব রাস্তি এলাকার মহিউদ্দিন খানের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন এবং কোহিনূর কেমিক্যালে সেলসম্যান হিসেবে কর্মরত রয়েছেন।
পরিবারের অভিযোগ, গত ১১ মে ২০২৬ তারিখ সকালে তাহিরা প্রাইভেটে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর পরিবারের সদস্যরা জানতে পারেন, সকাল আনুমানিক ৮টা থেকে ৯টার মধ্যে হৃদয় নপ্তি (২৮) ও তার সহযোগীরা তাকে অপহরণ করেছে বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীর পিতা প্রথমে মাদারীপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে অপহরণ মামলা দায়ের করা হয়।
মামলার বিবরণ: জি.আর মামলা নং ৩৪৭/২৬ (মাদারীপুর), থানার মামলা নং ৫২, তারিখ: ১৩/০৫/২০২৬ ইং, ধারা: ৭/৩০, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০।
মামলার পর পুলিশ অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করলে আদালত তাদের জেল হাজতে পাঠান। তবে এখনো নিখোঁজ কিশোরী তাহিরাকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন পরিবারের পক্ষ থেকে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা