• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
Headline
মদন উপজেলা বাসীকে ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও নাদির হোসেন শামীম কুড়িগ্রামের চরে ঈদের আনন্দ ম্লান, অনেক পরিবারে মিলবে না এক কেজি মাংসও মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে মোঃ রাকিবুল ইসলাম মিঠু শুভেচ্ছা ও অভিনন্দন কুড়িগ্রাম শহরের বইঘরের সামনে বৈদ্যুতিক খুঁটির তারে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কক্সবাজারে আদালত প্রাঙ্গনে গুলির ঘটনায় পৃথক দুই মামলা, আসামী ১৩ জন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তানোর বাসীদের এম,এ,মালেক মন্ডলের শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদ মোবারক শেরপুরে অর্ধশত পরিবারের মাঝে সেবার আলো সংগঠনের ঈদ উপহার বিতরণ কুড়িগ্রামে বাজেট নিয়ে নাগরিক সংলাপ: সম্ভাবনা ও উন্নয়নে বাড়তি বরাদ্দের দাবি ​হলুদিয়ায় অন্য অপরাধ ঢাকতে যুবককে পিটিয়ে চমেক হাসপাতালে পাঠালো পরকীয়া হাতেনাতে ধরা খাওয়া সেই আজাদ এর সন্ত্রাসীরা

হালুয়াঘাট তেলিখালি সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশ অনুপ্রবেশ সময় ১০ বাংলাদেশি আটক

ফারুক হোসেন হালুয়াঘাট উপজেলা প্রতিনিধি / ৩২ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার তেলিখালী সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১০ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।শনিবার ১৬ মে সকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক পতাকা বৈঠকের মাধ্যমে আটককৃতদের বিজিবির নিকট হস্তান্তর করা হয়। এ ঘটনায় হালুয়াঘাট থানায় বাংলাদেশ পাসপোর্ট আদেশ, ১৯৭৩-এর ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।​এজাহার সূত্রে জানা যায়, ৩৯ বিজিবির ময়মনসিংহ ব্যাটালিয়নের অধীনস্থ তেলিখালী বিওপির সুবেদার মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি দল সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছিল।

গোপন তথ্যের ভিত্তিতে গত ১৪ মে ওই ১০ বাংলাদেশি নাগরিক মেঘালয় পুলিশ কর্তৃক ভারতে আটক হন। পরবর্তীতে শনিবার ১৬ মে সকালে তেলিখালী সীমান্তের মেইন পিলার ১১২০-এর নিকট (খোপাবাড়ী নামক স্থানে) বিজিবি ও বিএসএফের (২২ বিএসএফ ব্যাটালিয়ন, যাত্রাকোনা ক্যাম্প) মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের মাধ্যমে ভারতীয় পুলিশ ও বিএসএফ আটককৃত ১০ জনকে বাংলাদেশিদের নিকট হস্তান্তর করে।​আটককৃত ব্যক্তিরা কোনো বৈধ পাসপোর্ট বা কাগজপত্র ছাড়াই অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার অপরাধে ৩৯ বিজিবির পক্ষ থেকে তাদের হালুয়াঘাট থানায় সোপর্দ করা হয়েছে।​আটককৃতরা ১০ ব্যক্তি রাজশাহী জেলার গোদাগাড়ী থানা এলাকায়। তারা হলেন:মোঃ মুক্তার হোসেন (৪৫), পিতা- মোঃ তোফাজ্জল হোসেন, সাং- দিয়াড় মানিকচর।মোঃ শাহজালাল হক (৩১), পিতা- মোঃ রফিকুল ইসলাম, সাং- আমতলী।মোঃ আনিছুর রহমান (৩৬), পিতা- মোঃ সিরাজুল ইসলাম, সাং- রসুলপুর।মোঃ কামাল হোসেন (২০), পিতা- মোঃ সিরাজুল ইসলাম, সাং- রসুলপুর।শ্রী শিপেন (৪০), পিতা- শ্রী কালিপদ, সাং- হাবাশপুর।মোঃ ইব্রাহিম আলী (৪৬), পিতা- আব্দুল রাজ্জাক, সাং- ভাসুপুর।মোঃ নওশাদ আলী (২২), পিতা- শফিকুল ইসলাম, সাং- নিয়াম মিরাপাড়া।মোঃ আকবর আলী (৩১), পিতা- শফিকুল ইসলাম, সাং- মোহনপুর দরগা হাটাপাড়া।মোঃ জহিরুল ইসলাম (৪৬), পিতা- মোঃ নজরুল ইসলাম, সাং- জয়তা বটতলা।মোঃ শাকিম উদ্দিন (৩৮), পিতা- মোঃ মজিবুর রহমান, সাং- তুলসীপুর।​হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফেরদৌস আলম জানান, বিজিবির লিখিত এজাহারটি প্রাপ্ত হয়ে থানায় বাংলাদেশ পাসপোর্ট আদেশের ১১(১)(ক) ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে (মামলা নং- ১৭)। আটককৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা