• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
Headline
মদন উপজেলা বাসীকে ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও নাদির হোসেন শামীম কুড়িগ্রামের চরে ঈদের আনন্দ ম্লান, অনেক পরিবারে মিলবে না এক কেজি মাংসও মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে মোঃ রাকিবুল ইসলাম মিঠু শুভেচ্ছা ও অভিনন্দন কুড়িগ্রাম শহরের বইঘরের সামনে বৈদ্যুতিক খুঁটির তারে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কক্সবাজারে আদালত প্রাঙ্গনে গুলির ঘটনায় পৃথক দুই মামলা, আসামী ১৩ জন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তানোর বাসীদের এম,এ,মালেক মন্ডলের শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদ মোবারক শেরপুরে অর্ধশত পরিবারের মাঝে সেবার আলো সংগঠনের ঈদ উপহার বিতরণ কুড়িগ্রামে বাজেট নিয়ে নাগরিক সংলাপ: সম্ভাবনা ও উন্নয়নে বাড়তি বরাদ্দের দাবি ​হলুদিয়ায় অন্য অপরাধ ঢাকতে যুবককে পিটিয়ে চমেক হাসপাতালে পাঠালো পরকীয়া হাতেনাতে ধরা খাওয়া সেই আজাদ এর সন্ত্রাসীরা

এমপি মিলনের জিরো টলারেন্স নীতির মধ্যেও মোহনপুরে পুকুর খননের মাটি বাণিজ্যের অভিযোগ

মোঃ নাসিরউদ্দিন সটাফ রিপোর্টার / ২৯ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

রাজশাহীর মোহনপুর উপজেলায় অবৈধভাবে পুকুর খনন ও মাটি বিক্রির অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী সিন্ডিকেটের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, সরকারের কঠোর অবস্থান এবং স্থানীয় সংসদ সদস্য এমপি মিলনের “জিরো টলারেন্স” নীতির পরও উপজেলার গোছা গ্রামে প্রভাব খাটিয়ে চলছে মাটি কাটা ও বিক্রির কার্যক্রম।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোছা গ্রামের একটি পুকুর খননের নামে দীর্ঘদিন ধরে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে। এতে করে গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পরিবেশেরও বিরূপ প্রভাব পড়ছে। ভারী যানবাহনের চলাচলে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে বলেও অভিযোগ রয়েছে।
এলাকাবাসীর ভাষ্য, একটি প্রভাবশালী মহল প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সিন্ডিকেটের মাধ্যমে এই মাটি বাণিজ্য পরিচালনা করছে। তারা দ্রুত এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
স্থানীয় সচেতন মহলের মতে, অবৈধ পুকুর খনন ও কৃষিজমির মাটি বিক্রি বন্ধে প্রশাসনের আরও কঠোর নজরদারি প্রয়োজন। অন্যথায় কৃষিজমি ও পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়তে পারে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে পরবর্তীতে তা প্রকাশ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা