• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
Headline
মদন উপজেলা বাসীকে ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও নাদির হোসেন শামীম কুড়িগ্রামের চরে ঈদের আনন্দ ম্লান, অনেক পরিবারে মিলবে না এক কেজি মাংসও মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে মোঃ রাকিবুল ইসলাম মিঠু শুভেচ্ছা ও অভিনন্দন কুড়িগ্রাম শহরের বইঘরের সামনে বৈদ্যুতিক খুঁটির তারে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কক্সবাজারে আদালত প্রাঙ্গনে গুলির ঘটনায় পৃথক দুই মামলা, আসামী ১৩ জন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তানোর বাসীদের এম,এ,মালেক মন্ডলের শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদ মোবারক শেরপুরে অর্ধশত পরিবারের মাঝে সেবার আলো সংগঠনের ঈদ উপহার বিতরণ কুড়িগ্রামে বাজেট নিয়ে নাগরিক সংলাপ: সম্ভাবনা ও উন্নয়নে বাড়তি বরাদ্দের দাবি ​হলুদিয়ায় অন্য অপরাধ ঢাকতে যুবককে পিটিয়ে চমেক হাসপাতালে পাঠালো পরকীয়া হাতেনাতে ধরা খাওয়া সেই আজাদ এর সন্ত্রাসীরা

সোনারগাঁ থানা ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

পলাশ সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : / ২৫ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

পলাশ সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার পুলিশের অভিযানে ১০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (১৮ মে) রাত ৯টা ৫ মিনিটে সোনারগাঁ পৌরসভার বালুয়া দিঘীরপাড় দক্ষিণপাড়া কবরস্থান সংলগ্ন হাজী আলাউদ্দিনের লিচু বাগানের পুরাতন টিনশেড ছাপড়া ঘরের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে এসআই মো. হারুন মিয়ার নেতৃত্বে সোনারগাঁ থানার একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতরা হলেন- মো. রহমত উল্লাহ রবিন (৩৬), পিতা- গোলজার হোসেন, সাং- লাহাপাড়া, আমিনপুর, সোনারগাঁ এবং মো. সানি (২৭), পিতা- মৃত মজিবর রহমান, সাং- বালুয়াদিঘীরপাড়, আমিনপুর, সোনারগাঁ।
পুলিশ জানায়, আটককৃতদের হেফাজত থেকে দুইটি নীল রঙের এয়ারটাইট জিপারে রাখা মোট ১০১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।
পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত রহমত উল্লাহ রবিনের বিরুদ্ধে সোনারগাঁ ও রামপুরা থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এছাড়া অপর আসামি মো. সানির বিরুদ্ধেও পূর্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা