• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
Headline
মদন উপজেলা বাসীকে ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও নাদির হোসেন শামীম কুড়িগ্রামের চরে ঈদের আনন্দ ম্লান, অনেক পরিবারে মিলবে না এক কেজি মাংসও মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে মোঃ রাকিবুল ইসলাম মিঠু শুভেচ্ছা ও অভিনন্দন কুড়িগ্রাম শহরের বইঘরের সামনে বৈদ্যুতিক খুঁটির তারে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কক্সবাজারে আদালত প্রাঙ্গনে গুলির ঘটনায় পৃথক দুই মামলা, আসামী ১৩ জন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তানোর বাসীদের এম,এ,মালেক মন্ডলের শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদ মোবারক শেরপুরে অর্ধশত পরিবারের মাঝে সেবার আলো সংগঠনের ঈদ উপহার বিতরণ কুড়িগ্রামে বাজেট নিয়ে নাগরিক সংলাপ: সম্ভাবনা ও উন্নয়নে বাড়তি বরাদ্দের দাবি ​হলুদিয়ায় অন্য অপরাধ ঢাকতে যুবককে পিটিয়ে চমেক হাসপাতালে পাঠালো পরকীয়া হাতেনাতে ধরা খাওয়া সেই আজাদ এর সন্ত্রাসীরা

ধুরইল ইউনিয়নে মসলা ফসলের উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত

মোহাম্মদ নাসির উদ্দিন / ৫৯ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

মোঃ নাসিরউদ্দিন

রাজশাহীর ধুরইল ইউনিয়নের বাদেজল গ্রামে মসলা ফসলের উন্নত জাত ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় এক বর্ণাঢ্য মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। কৃষকদের মাঝে আধুনিক চাষাবাদ পদ্ধতি ও উন্নত জাতের মসলা ফসলের ব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরডিএডিপি প্রকল্পের ডিপিডি জনাব এস এম আমিনুজ্জামান। তিনি তার বক্তব্যে বলেন, আধুনিক প্রযুক্তি ও উন্নত জাতের ব্যবহার বাড়াতে পারলে দেশের মসলা উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী জেলার অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) জনাব ড. আব্দুল মজিদ। তিনি কৃষকদের উদ্দেশ্যে মসলা ফসলের রোগবালাই দমন, নিরাপদ উৎপাদন এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের বিভিন্ন দিক তুলে ধরেন।
উপজেলা কৃষি অফিসার জনাব কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে স্বাগত বক্তব্য রাখেন হর্টিকালচারিস্ট স্যাইয়েদা দিল সালিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল মতিন।
এসময় স্থানীয় কৃষক, কৃষি উদ্যোক্তা ও বিভিন্ন পর্যায়ের কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মাঠ দিবস শেষে কৃষকদের মাঝে উন্নত প্রযুক্তি ও মসলা ফসল চাষ বিষয়ে পরামর্শ প্রদান করা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা