• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
Headline
মদন উপজেলা বাসীকে ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও নাদির হোসেন শামীম কুড়িগ্রামের চরে ঈদের আনন্দ ম্লান, অনেক পরিবারে মিলবে না এক কেজি মাংসও মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে মোঃ রাকিবুল ইসলাম মিঠু শুভেচ্ছা ও অভিনন্দন কুড়িগ্রাম শহরের বইঘরের সামনে বৈদ্যুতিক খুঁটির তারে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কক্সবাজারে আদালত প্রাঙ্গনে গুলির ঘটনায় পৃথক দুই মামলা, আসামী ১৩ জন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তানোর বাসীদের এম,এ,মালেক মন্ডলের শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদ মোবারক শেরপুরে অর্ধশত পরিবারের মাঝে সেবার আলো সংগঠনের ঈদ উপহার বিতরণ কুড়িগ্রামে বাজেট নিয়ে নাগরিক সংলাপ: সম্ভাবনা ও উন্নয়নে বাড়তি বরাদ্দের দাবি ​হলুদিয়ায় অন্য অপরাধ ঢাকতে যুবককে পিটিয়ে চমেক হাসপাতালে পাঠালো পরকীয়া হাতেনাতে ধরা খাওয়া সেই আজাদ এর সন্ত্রাসীরা

“লামায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত”

এস এম আকাশ : ইউনিট ইনচার্জ (সি.আই.ইউ) / ৩৮ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

এস এম আকাশ : ইউনিট ইনচার্জ (সি.আই.ইউ)

বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলায় “৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬” উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তথ্য অফিস, লামার আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লামা উপজেলা নির্বাহী অফিসার (UNO) মোঃ মঈন উদ্দিন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, লামা প্রেসক্লাবের সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া। এতে বিশেষ আলোচক ছিলেন, লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহজাহান কামাল।

আরো উপস্থিত ছিলেন লামা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক রাসেল।অনুষ্ঠানে গণমাধ্যমের স্বাধীনতা,সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, তথ্যপ্রবাহের স্বচ্ছতা এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম একটি গণতান্ত্রিক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভিত্তি। সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকদের নির্ভীকভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। আলোচনা সভায় স্থানীয় সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি ও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের তাৎপর্য তুলে ধরা হয় এবং গণমাধ্যমকর্মীদের প্রতি সম্মান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা