মাসুদ রানা জুয়েল, বিশেষ প্রতিনিধি নওগাঁ
নওগাঁ ইকরকুড়ি তে অবস্থিত প্রত্যাশা মাল্টিপারপাস সমিতি গরিব ও অসহায় মানুষের ২ কোটি টাকা নিয়ে উধাও হয়েছে, স্থানীয় সূত্রে জানা যায় মোঃ রবিউল ইসলাম ও সফিকুল ইসলাম ও তার মা মোছাঃ ফজিলা বেগম সহ উপরোক্ত প্রতিষ্ঠানের মালিক, মানুষকে বিভিন্ন প্রলোভন দেখায়া বিভিন্ন পলিসির নাম করিয়া প্রায় দু কোটি টাকা আত্মসাৎ করেছেন, সাধারণ জনতা এখন মানবাধিকারের অফিসে ভির করছেন তাদের টাকা উঠায়ে দিতে বলছেন, আন্তর্জাতিক মানবাধিকার আইন প্রদানকারী সংস্থার নওগাঁ জেলা সেক্রেটারি মোঃ মিজানুর রহমান অপু ভাই ও সাংগঠনিক সম্পাদক মোঃ সানজিদ হাসান রাসেল সাধারণ গ্রাহকদের বলেন, আন্তর্জাতিক মানবাধিকার আইন প্রদানকারী সংস্থার পক্ষ থেকে সম্পূর্ণ সাপোর্ট থাকবে তাদের জন্য , ও প্রত্যাশা মাটি পারপাসের মালিকদের অতি তাড়াতাড়ি আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আইন প্রশাসনের সাথে কথা বলবেন বলেও অঙ্গীকার করেন।