• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
Headline
মদন উপজেলা বাসীকে ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও নাদির হোসেন শামীম কুড়িগ্রামের চরে ঈদের আনন্দ ম্লান, অনেক পরিবারে মিলবে না এক কেজি মাংসও মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে মোঃ রাকিবুল ইসলাম মিঠু শুভেচ্ছা ও অভিনন্দন কুড়িগ্রাম শহরের বইঘরের সামনে বৈদ্যুতিক খুঁটির তারে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কক্সবাজারে আদালত প্রাঙ্গনে গুলির ঘটনায় পৃথক দুই মামলা, আসামী ১৩ জন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তানোর বাসীদের এম,এ,মালেক মন্ডলের শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদ মোবারক শেরপুরে অর্ধশত পরিবারের মাঝে সেবার আলো সংগঠনের ঈদ উপহার বিতরণ কুড়িগ্রামে বাজেট নিয়ে নাগরিক সংলাপ: সম্ভাবনা ও উন্নয়নে বাড়তি বরাদ্দের দাবি ​হলুদিয়ায় অন্য অপরাধ ঢাকতে যুবককে পিটিয়ে চমেক হাসপাতালে পাঠালো পরকীয়া হাতেনাতে ধরা খাওয়া সেই আজাদ এর সন্ত্রাসীরা

ইজারাদারকে মারধরের প্রতিবাদে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি: / ৩৮ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার দেবিদ্বার উপজেলার বাগুর বাজারে চাঁদাবাজদের চাঁদা না দেওয়ায় ইজারাদার মানিক (৪১) নামে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন।

শুক্রবার (৮ মে) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাগুর বাসস্ট্যান্ড এলাকায় এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। এতে বাজারের ব্যবসায়ী, স্থানীয় জনসাধারণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। প্রতিবাদকারীরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে একটি চক্র বাজারের ব্যবসায়ী ও ইজারাদারদের কাছে চাঁদা দাবি করে আসছে। ইজারাদার মানিক চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয়। এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে বাজার এলাকায় চাঁদাবাজি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা