• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
Headline
মদন উপজেলা বাসীকে ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও নাদির হোসেন শামীম কুড়িগ্রামের চরে ঈদের আনন্দ ম্লান, অনেক পরিবারে মিলবে না এক কেজি মাংসও মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে মোঃ রাকিবুল ইসলাম মিঠু শুভেচ্ছা ও অভিনন্দন কুড়িগ্রাম শহরের বইঘরের সামনে বৈদ্যুতিক খুঁটির তারে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কক্সবাজারে আদালত প্রাঙ্গনে গুলির ঘটনায় পৃথক দুই মামলা, আসামী ১৩ জন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তানোর বাসীদের এম,এ,মালেক মন্ডলের শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদ মোবারক শেরপুরে অর্ধশত পরিবারের মাঝে সেবার আলো সংগঠনের ঈদ উপহার বিতরণ কুড়িগ্রামে বাজেট নিয়ে নাগরিক সংলাপ: সম্ভাবনা ও উন্নয়নে বাড়তি বরাদ্দের দাবি ​হলুদিয়ায় অন্য অপরাধ ঢাকতে যুবককে পিটিয়ে চমেক হাসপাতালে পাঠালো পরকীয়া হাতেনাতে ধরা খাওয়া সেই আজাদ এর সন্ত্রাসীরা

তানোরে ভিপি সম্পত্তি নিয়ে বিরোধ প্রতিবেদন দিতে কালক্ষেপণ 

মোঃ নাসিরউদ্দিন, নিজস্ব প্রতিবেদক / ৩৪ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

মোঃ নাসিরউদ্দিন

রাজশাহীর তানোরে ভিপি সম্পত্তি নিয়ে বিরোধ উপজেলা ভুমি অফিস থেকে প্রতিবেদন দিতে কালক্ষেপণ।
জানা গেছে,উপজেলার বাধাইড় ইউনিয়নের (ইউপি) করিমপুর মৌজায়,খতিয়ান নম্বর ২৯,আরএস দাগ নম্বর ৮১,শ্রেণী ধানী,পরিমাণ ৫ দশমিক ১৪ একর।
স্থানীয় সুত্রে জানা গেছে, প্রায় ৫৫ বছরের ভুমি উন্নয়ন কর পরিশোধ করে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন আয়ড়্যা মহল্লার মৃত সেকেন্দার আলীর পুত্র এনামুল হক ও করিমপুর মহল্লার মৃত জালাল উদ্দিনের পুত্র আবু সাইদ।
এমতাবস্থায় চাঁপাইনবাবগঞ্জের চরমোহনপুর একরামপুর গ্রামের আয়েন উদ্দিন বিশ্বাসের পুত্র খাইরুল বিশ্বাস দিগর জাল দলিল সৃস্টি করে রাজশাহী জেলা জজ আপীল ট্রাইব্যুনালে রাস্ট্রপক্ষের বিরুদ্ধে মামলা করেন।যাহার মামলা নম্বর ০৫/২০২৪ আপীল,৪৮/২০১২ অর্পিত ও তারিখ ১৪/৩/২০২৪।তবে রহস্যজনক কারণে মাত্র আড়াই মাসের ব্যবধানে রাস্ট্রপক্ষের বিপক্ষে মামলার একতরফা রায় হয়।অর্থাৎ ১৪/৩/২৪ তারিখে মামলা হয় এবং ২৮/৫/২৪ তারিখে মামলার রায় দেয়া হয়।
এদিকে ২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারী আবু সাইদ দিগর বাদি হয়ে খাইরুল বিশ্বাস দিগরকে বিবাদী করে আদালতে ১৪৪ ধারা মামলা করেন।যাহার মামলা নম্বর তানোর-২০১p/২৪।এ মামলায় ২০২৪ সালের ২ ডিসেম্বর আদালত রায় দেন। যেহেতু একতরফা রায় হয়েছে, সেহুতু রাস্ট্রপক্ষের আপীল বা উচ্চ আদালতে রিট পিটিশন শুনানী নিস্পত্তি না হওয়া পর্যন্ত সম্পত্তি যাদের দখলে আছে তারাই ভোগদখল করবে।
এদিকে এনামুল হক দিগর ২০২৬ সালের ১০ মার্চ উচ্চ আদালতে রিট পিটিশন করেন যাহার নম্বর-৩৪৩৭। যা উচ্চ আদালতে শুনানীর তালিকায় রয়েছে।অন্যদিকে ২০২৫ সালের ২৮ জানুয়ারী তানোর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাশতুরা আমিনা প্রতিবেদন দেন উক্ত সম্পত্তিতে সরকারের স্বার্থ রয়েছে।
অপরদিকে ২০২৫ সালের ১০ নভেম্বর সিনিয়র সহকারী কমিশনার (ভিপি শাখা) এসএম রকিবুল উক্ত সম্পত্তি সরেজমিন তদন্ত করে তানোর উপজেলা ভুমি অফিসকে প্রতিবেদন দিতে বলেন।কিন্ত্ত দীর্ঘদিন অতিবাহিত হলেও রহস্যজনক কারণে উপজেলা ভুমি অফিস কোনো প্রতিবেদন দিচ্ছেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা