• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
Headline
মদন উপজেলা বাসীকে ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও নাদির হোসেন শামীম কুড়িগ্রামের চরে ঈদের আনন্দ ম্লান, অনেক পরিবারে মিলবে না এক কেজি মাংসও মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে মোঃ রাকিবুল ইসলাম মিঠু শুভেচ্ছা ও অভিনন্দন কুড়িগ্রাম শহরের বইঘরের সামনে বৈদ্যুতিক খুঁটির তারে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কক্সবাজারে আদালত প্রাঙ্গনে গুলির ঘটনায় পৃথক দুই মামলা, আসামী ১৩ জন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তানোর বাসীদের এম,এ,মালেক মন্ডলের শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদ মোবারক শেরপুরে অর্ধশত পরিবারের মাঝে সেবার আলো সংগঠনের ঈদ উপহার বিতরণ কুড়িগ্রামে বাজেট নিয়ে নাগরিক সংলাপ: সম্ভাবনা ও উন্নয়নে বাড়তি বরাদ্দের দাবি ​হলুদিয়ায় অন্য অপরাধ ঢাকতে যুবককে পিটিয়ে চমেক হাসপাতালে পাঠালো পরকীয়া হাতেনাতে ধরা খাওয়া সেই আজাদ এর সন্ত্রাসীরা

মাদক ও চুরির মামলার আসামি জালাল উদ্দিন ও তার মা আনোয়ারা বেগমের বিরুদ্ধে প্রবাসীর সম্পদ উচ্ছেদের অভিযোগ

নাঈম / ৪৩ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

নাঈম

গাজীপুরের শ্রীপুরে মাদককর্মকাণ্ডে জড়িত ব্যক্তি ও তার মায়ের বিরুদ্ধে প্রবাসীর জমি থেকে ঘরের চাল ও ইট খুলে নেওয়ার অভিযোগ উঠেছে।

গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের ধলাদিয়া লালটেক গ্রামে এ ঘটনা ঘটে। সৌদি প্রবাসী আব্দুল মালেক দেওয়ান অভিযোগ করেন, প্রায় সাড়ে তিন বছর আগে তিনি আনোয়ারা বেগম ও তার ছেলে জালাল উদ্দিনের কাছ থেকে ৩৩ লাখ টাকায় জমি কিনে সেখানে আটটি টিনশেড ঘর নির্মাণ করেন। পরে ওই মা-ছেলে ভাড়াটিয়াদের ওপর নির্যাতন চালিয়ে ঘর ছাড়তে বাধ্য করে এবং ঘরের চাল ও ইট সরিয়ে নেয়।

স্থানীয় বাসিন্দারা জানান, জালাল উদ্দিন মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার মা আনোয়ারা বেগম তাকে এসব কাজে সহযোগিতা করেন। এলাকায় আতঙ্ক থাকায় কেউ তাদের বিরুদ্ধে কথা বলতে রাজি নন।

ওই ইউনিয়নের মেম্বার আব্দুল কাদির জানান, জালাল উদ্দিন আগেও ভাড়াটিয়াদের স্টিলের গেট খুলে নিয়ে গেছে। প্রবাসী আব্দুল মালেক শ্রীপুর থানায় অভিযোগ করেও প্রতিকার পাননি। তিনি প্রশাসন ও জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা করেছেন। অভিযুক্ত জালাল উদ্দিনের মুঠোফোন বন্ধ পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা