• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
Headline
মদন উপজেলা বাসীকে ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও নাদির হোসেন শামীম কুড়িগ্রামের চরে ঈদের আনন্দ ম্লান, অনেক পরিবারে মিলবে না এক কেজি মাংসও মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে মোঃ রাকিবুল ইসলাম মিঠু শুভেচ্ছা ও অভিনন্দন কুড়িগ্রাম শহরের বইঘরের সামনে বৈদ্যুতিক খুঁটির তারে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কক্সবাজারে আদালত প্রাঙ্গনে গুলির ঘটনায় পৃথক দুই মামলা, আসামী ১৩ জন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তানোর বাসীদের এম,এ,মালেক মন্ডলের শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদ মোবারক শেরপুরে অর্ধশত পরিবারের মাঝে সেবার আলো সংগঠনের ঈদ উপহার বিতরণ কুড়িগ্রামে বাজেট নিয়ে নাগরিক সংলাপ: সম্ভাবনা ও উন্নয়নে বাড়তি বরাদ্দের দাবি ​হলুদিয়ায় অন্য অপরাধ ঢাকতে যুবককে পিটিয়ে চমেক হাসপাতালে পাঠালো পরকীয়া হাতেনাতে ধরা খাওয়া সেই আজাদ এর সন্ত্রাসীরা

ভেড়ামারায় বৈশাখী মেলায় এসে তরুণী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

মোহন আলী, স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া / ২৬ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

মোহন আলী স্টাফ রিপোর্টার কুষ্টিয়া জেলা

কুষ্টিয়ার ভেড়ামারায় দুই বছরের বাচ্চাকে মাজারের পাশে খোলা স্থানে রেখে তার মাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়িতে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে যুবক নিশানের (২২) বিরুদ্ধে। সে উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের হিড়িমদিয়া অঞ্চলের তুফানের ছেলে। গত সোমবার (১১ই মে) রাতে ঘটে যাওয়া ধর্ষণের অভিযোগ করা হয় মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে। এ ঘটনায় নিশানকে গ্রেফতার করে থানায় এবং মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে কুষ্টিয়ার খবরকে জানিয়েছেন ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমান। প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মেয়েটি (১৯) পোড়াদহ থেকে তার ২ বছরের বাচ্চাকে নিয়ে তার পূর্ব পরিচিত কাজলী নামের এক মহিলার সাথে ভেড়ামারায় স্থানীয় এক মাজারে মেলা দেখতে এসেছিল। সেখানে এসে হিড়িমদিয়া এলাকার নিশানের সাথে তার দু’দিন যাবত পরিচয় হয়। যুবক তাকে বিয়ের প্রতিশ্রুতি দেয়। সোমবার সন্ধ্যা সাতটার দিকে বাচ্চাটিকে মাজারের পাশে খোলা স্থানে ফেলে রেখে তার মাকে চাঁদগ্রামের কোদালিয়া পাড়া থেকে তুলে নিয়ে নিশানের বাড়িতে নিয়ে যায়। এ সময় ভুক্তভোগীর মুখে হাত দিয়ে উপর্যুপরি আঘাত করে জোরপূর্বক ধর্ষণ করে। এদিকে

একাকি থাকা বাচ্চাটির আত্মচিৎকারে এলাকাবাসী নিশানের বাড়িতে গিয়ে রাত একটার সময় তার মাকে বাচ্চাটির কাছে ফিরিয়ে আনে। মঙ্গলবার বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের সহায়তায় ভুক্তভোগী তরুণী থানায় অভিযোগ করে। ভেড়ামারা থানা পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্তকে গ্রেফতার করে থানায়
নিয়ে যায় এবং তাকে হাসপাতালে ভর্তি করে। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পরক্ষণেই আমরা অভিযুক্তকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করেছি। ভুক্তভোগীকে হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা