• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
Headline
মদন উপজেলা বাসীকে ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও নাদির হোসেন শামীম কুড়িগ্রামের চরে ঈদের আনন্দ ম্লান, অনেক পরিবারে মিলবে না এক কেজি মাংসও মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে মোঃ রাকিবুল ইসলাম মিঠু শুভেচ্ছা ও অভিনন্দন কুড়িগ্রাম শহরের বইঘরের সামনে বৈদ্যুতিক খুঁটির তারে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কক্সবাজারে আদালত প্রাঙ্গনে গুলির ঘটনায় পৃথক দুই মামলা, আসামী ১৩ জন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তানোর বাসীদের এম,এ,মালেক মন্ডলের শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদ মোবারক শেরপুরে অর্ধশত পরিবারের মাঝে সেবার আলো সংগঠনের ঈদ উপহার বিতরণ কুড়িগ্রামে বাজেট নিয়ে নাগরিক সংলাপ: সম্ভাবনা ও উন্নয়নে বাড়তি বরাদ্দের দাবি ​হলুদিয়ায় অন্য অপরাধ ঢাকতে যুবককে পিটিয়ে চমেক হাসপাতালে পাঠালো পরকীয়া হাতেনাতে ধরা খাওয়া সেই আজাদ এর সন্ত্রাসীরা

হাইব্রিড ধানের অধিক ফলনে বোনারপাড়ায় ব্র্যাক সিডের আয়োজনে কৃষক কর্মশালা

মোঃ আবু জাফর মন্ডল / ৩৩ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

মোঃ আবু জাফর মন্ডল, গাইবান্ধা

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া কৃষি সম্প্রসারণ অফিসের হলরুমে আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগের মাধ্যমে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে এক দিনব্যাপী কৃষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে সচেতন করা এবং উন্নত জাতের হাইব্রিড ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষিবিদ মোঃ খালিদ মাহমুদ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ রশিদুল ইসলাম, মোঃ সাকোয়াত আলী, মোঃ আব্দুর রব, জান্নাতুন নাঈম সুনান এবং মোঃ মমিনুল ইসলাম মমিন।

কর্মশালায় বক্তারা বলেন, বর্তমান সময়ে কৃষিতে আধুনিক প্রযুক্তি ও উন্নত জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করা সম্ভব। বিশেষ করে হাইব্রিড ধানের চাষে সঠিক পরিচর্যা, সুষম সার প্রয়োগ, রোগবালাই দমন এবং সময়মতো কৃষি ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে কৃষকরা অধিক ফলন পেয়ে আর্থিকভাবে লাভবান হবেন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আসাদুজ্জামান বলেন, “দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই। কৃষকদের মাঠ পর্যায়ে প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান করা হলে তারা আরও বেশি উৎপাদনে সক্ষম হবেন।”

কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ খালিদ মাহমুদ বলেন, “হাইব্রিড ধান চাষে আধুনিক কলাকৌশল অনুসরণ করলে স্বল্প জমিতেও অধিক ফলন পাওয়া সম্ভব। কৃষকদের কৃষি বিভাগের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।” অনুষ্ঠানে ব্র্যাক সিড এন্ড এগ্রো এন্টারপ্রাইজের পক্ষ থেকে কৃষকদের মাঝে উন্নত মানের হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়। বীজ পেয়ে কৃষকরা সন্তোষ প্রকাশ করেন এবং এমন উদ্যোগকে কৃষকদের জন্য অত্যন্ত উপকারী বলে মন্তব্য করেন। কর্মশালায় অংশগ্রহণকারী কৃষকরা জানান, আধুনিক প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণ ও উন্নত বীজ পেলে তারা আরও বেশি আগ্রহ নিয়ে হাইব্রিড ধানের চাষ করবেন। এতে উৎপাদন বাড়ার পাশাপাশি কৃষকদের জীবনমানেরও উন্নয়ন ঘটবে বলে তারা আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে এলাকার বিভিন্ন গ্রামের বিপুল সংখ্যক কৃষক উপস্থিত ছিলেন। পুরো আয়োজনটি উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা