• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
Headline
মদন উপজেলা বাসীকে ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও নাদির হোসেন শামীম কুড়িগ্রামের চরে ঈদের আনন্দ ম্লান, অনেক পরিবারে মিলবে না এক কেজি মাংসও মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে মোঃ রাকিবুল ইসলাম মিঠু শুভেচ্ছা ও অভিনন্দন কুড়িগ্রাম শহরের বইঘরের সামনে বৈদ্যুতিক খুঁটির তারে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কক্সবাজারে আদালত প্রাঙ্গনে গুলির ঘটনায় পৃথক দুই মামলা, আসামী ১৩ জন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তানোর বাসীদের এম,এ,মালেক মন্ডলের শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদ মোবারক শেরপুরে অর্ধশত পরিবারের মাঝে সেবার আলো সংগঠনের ঈদ উপহার বিতরণ কুড়িগ্রামে বাজেট নিয়ে নাগরিক সংলাপ: সম্ভাবনা ও উন্নয়নে বাড়তি বরাদ্দের দাবি ​হলুদিয়ায় অন্য অপরাধ ঢাকতে যুবককে পিটিয়ে চমেক হাসপাতালে পাঠালো পরকীয়া হাতেনাতে ধরা খাওয়া সেই আজাদ এর সন্ত্রাসীরা

গাইবান্ধায় শিশু কুলসুম হত্যার আসামি বল্লমঝারের লিমন গ্রেফতার

মোঃ আবু জাফর মন্ডল / ৩৯ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের খামার বল্লমঝাড় গ্রামের বাসিন্দা ও বল্লমঝাড় সর্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির পড়ুয়া শিক্ষার্থী কুলসুম(১০) কে একি গ্রামের জহুরুল ইসলামের পুত্র মোঃ ইব্রাহিম হাসান লিমন শ্বাসরোধ করে হত্যা করে।  এ ব্যাপারে গত ১৩ মে নিহত কুলসুমের মা মোছাঃ রেজিনা বেগম বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে বুধবার ১৩মে সন্ধ্যায় র‍্যাব-১৩ তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন।

মামলা ও র‍্যাব সূত্র জানায়, নিহত কুলসুম বল্লমঝাড়ের সর্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। প্রতিবেশী জহুরুল ইসলাম শেখের ছেলে লিমন শেখ প্রায়ই কুলসুমকে উত্যক্ত করত এবং কুপ্রস্তাব দিত। এ নিয়ে ঘটনার কিছুদিন আগে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে গত বছরের ২৪ নভেম্বর কুলসুমের নিজ ঘরের ধর্ণায় ওড়র্না পেঁচানো অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ব্যাপারটিকে প্রাথমিক পর্যায়ে আত্মহত্যা বলে চালিয়ে দেয়া হয়। এসুবাধে সুকৌশলে জহুরুল ইসলাম বিষয়টিকে নানাভাবে ধামাচাপা দিলেও ডাক্তারী তদন্তের রিপোর্টে বেরিয়ে আসে চাঞ্চল্যকর শ্বাসরোধ করে হত্যার রহস্য।
এ সুত্র আরো জানায়, উল্লেখিত ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার উদ্দেশ্যে কুলসুমের মরদেহ ওড়না দিয়ে ঝুলিয়ে রাখা হয়।

অবশেষে উল্লেখিত চাঞ্চল্যকর তথ্যের ভিত্তিতে গত ১৩মে নিহতের মা মোছাঃ রেজিনা বেগম বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই র‍্যাব-১৩, সিপিসি-৩ (গাইবান্ধা) ছায়া তদন্ত শুরু করেন। তবে গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উল্লেখিত হত্যাকারীকে খামার বল্লমঝাড় গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে লিমন শেখকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১৩ সুত্র আরো জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুধু তাই নয়, এই হত্যাকাণ্ডের ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা