• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
Headline
মদন উপজেলা বাসীকে ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও নাদির হোসেন শামীম কুড়িগ্রামের চরে ঈদের আনন্দ ম্লান, অনেক পরিবারে মিলবে না এক কেজি মাংসও মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে মোঃ রাকিবুল ইসলাম মিঠু শুভেচ্ছা ও অভিনন্দন কুড়িগ্রাম শহরের বইঘরের সামনে বৈদ্যুতিক খুঁটির তারে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কক্সবাজারে আদালত প্রাঙ্গনে গুলির ঘটনায় পৃথক দুই মামলা, আসামী ১৩ জন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তানোর বাসীদের এম,এ,মালেক মন্ডলের শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদ মোবারক শেরপুরে অর্ধশত পরিবারের মাঝে সেবার আলো সংগঠনের ঈদ উপহার বিতরণ কুড়িগ্রামে বাজেট নিয়ে নাগরিক সংলাপ: সম্ভাবনা ও উন্নয়নে বাড়তি বরাদ্দের দাবি ​হলুদিয়ায় অন্য অপরাধ ঢাকতে যুবককে পিটিয়ে চমেক হাসপাতালে পাঠালো পরকীয়া হাতেনাতে ধরা খাওয়া সেই আজাদ এর সন্ত্রাসীরা

মদনে ৬৬৭ বস্তা সরকারি খাদ্য গুদামের চাল পাচারকালে পুলিশের হাতে ট্রাকসহ জব্দ

মোঃ মোশারফ হোসেন, স্টাফ রিপোর্টার, মদন(নেত্রকোনা) / ৩৯ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

 

মোঃ মোশারফ হোসেন, স্টাফ রিপোর্টার, মদন(নেত্রকোনা)

নেত্রকোনার মদনে অবৈধভাবে খাদ্য গুদাম থেকে পাচারকালে সরকারি ৬৬৭ বস্তা চাল জব্দ করেছে মদন থানা পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) রাত আনুমানিক ১০ টার দিকে নেত্রকোনা – মদন সড়কের মেসার্স সাম্য ফিলিং স্টেশনের সামনে থেকে চাল ভর্তি ট্রাকটি জব্দ করে প্রশাসন। এ সময় পুলিশ ট্রাক চালক শামীম মিয়া (২৮) ও তারই সহকারী হেল্পার শাহিন মিয়াকে (২৫) আটক করে থানা হেফাজতে নিয়ে যান।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে মদন উপজেলা সরকারি খাদ্য গুদাম থেকে ৬৬৭ বস্তা (২০ টন) সরকারি চাল ভর্তি ট্রাক বের হয়। ট্রাকে সরকারি সিলমোহর যুক্ত ৬৬৭ বস্তা চাল জেলার বারহাট্টা উপজেলার বাউসীর তালুকদার রাইস মিলে নিয়ে যাওয়ার উদ্দেশ্য রওনা করেন চালক। স্থানীয় লোকজন পাচারের বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক মদন উপজেলা প্রশাসনকে খবর দেয়। খবর পেয়ে মদন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে চালগুলো জব্দ করেন। এ সময় চালক শামীম ৬৬৭ বস্তা চালের বিষয়ে কোন সুনির্দিষ্ট তথ্য না দিতে পারায় চাল ভর্তি ট্রাকটি জব্দ করে মদন থানা পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়

সরকারি খাদ্য গুদাম থেকে ৬৬৭ বস্তা চাল প্রচারের বিষয়ে মদন খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল আলম জানান, আমি স্টেশনে নাই। চাল জব্দের বিষয়ে আমি কিছুই জানি না। এ ব্যাপারে মদন উপজেলা নির্বাহী অফিসার বেদবতী মিস্ত্রী জানান, খবর পেয়ে সরকারি ৬৬৭ বস্তা চাল জব্দ করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে নিয়মিত মামলা করার জন্য সহকারী কমিশনার (ভূমি) উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কে নির্দেশ দিয়েছেন।’ মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, জব্দ হওয়া চাল ভর্তি ট্রাক ও চালক, হেল্পার থানায় নিয়ে আসা হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা