• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
Headline
মদন উপজেলা বাসীকে ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও নাদির হোসেন শামীম কুড়িগ্রামের চরে ঈদের আনন্দ ম্লান, অনেক পরিবারে মিলবে না এক কেজি মাংসও মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে মোঃ রাকিবুল ইসলাম মিঠু শুভেচ্ছা ও অভিনন্দন কুড়িগ্রাম শহরের বইঘরের সামনে বৈদ্যুতিক খুঁটির তারে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কক্সবাজারে আদালত প্রাঙ্গনে গুলির ঘটনায় পৃথক দুই মামলা, আসামী ১৩ জন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তানোর বাসীদের এম,এ,মালেক মন্ডলের শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদ মোবারক শেরপুরে অর্ধশত পরিবারের মাঝে সেবার আলো সংগঠনের ঈদ উপহার বিতরণ কুড়িগ্রামে বাজেট নিয়ে নাগরিক সংলাপ: সম্ভাবনা ও উন্নয়নে বাড়তি বরাদ্দের দাবি ​হলুদিয়ায় অন্য অপরাধ ঢাকতে যুবককে পিটিয়ে চমেক হাসপাতালে পাঠালো পরকীয়া হাতেনাতে ধরা খাওয়া সেই আজাদ এর সন্ত্রাসীরা

মদনে নবজাতক শিশুকে পাট ক্ষেতে ফেলে দিয়ে তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার মোঃ মোশারফ হোসেন / ৪৯ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

স্টাফ রিপোর্টার মোঃ মোশারফ হোসেন, মদন ,নেত্রকোনা

নেত্রকোনার মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের তাম্বূলি পাড়া কৈজানী নদীর ধারে নবজাতক শিশুর মাতা তালাকপ্রাপ্ত এক নারীকে ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত আব্দুর রউফ (৬০) কে গ্রেপ্তার করেছে মদন থানা পুলিশ। পুলিশ ও ভুক্তভোগী নারীর সূত্রে জানা গেছে, রবিবার ১৭ মে সন্ধ্যা ৭টার দিকে ভুক্তভোগী নারী আনোয়ারা (২৪)কে বাড়ি থেকে তালাক দিয়ে এক মাসের নবজাতক শিশু- সন্তানসহ বাড়ি থেকে তাড়িয়ে দেয় স্বামী রিপন মিয়া (৩০)।

ভুক্তভোগী নারী কোন উপায় খুঁজে না পেয়ে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। কৈজানী নদী পার হয়ে তাম্বুলিপাড়া যাওয়ার পর সন্ধ্যা ঘনিয়ে আসে। শিশু সন্তান নিয়ে আব্দুর রউফ এর দোকানের সামনে বসে অপেক্ষা করে অটো রিক্সার জন্য ভুক্তভোগী নারী। আলাপচারিতার শেষে ভুক্তভোগী নারীকে মুদি দোকানদার আব্দুর রউফ তার বাড়িতে রাতে থেকে সকালে বাড়ি যাওয়ার পরামর্শ দেন।
ভুক্তভোগী নারী কোন উপায় খুঁজে না পেয়ে মুদি দোকানদারের কথা রাজি হয়ে যায়।

এক পর্যায়ে মুদি দোকানদার আব্দুর রউফ মহিলাকে তার বাড়িতে নিয়ে যাওয়ার পথে নির্জন কৈজানী নদীর ঘাট সংলগ্ন গিয়ালী খালের পাশে পাট ক্ষেতের ভিতরে শিশু সন্তানকে ফেলে দিয়ে ভুক্তভোগী নারীকে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করে অভিযুক্ত আব্দুর রউফ। ভুক্তভোগী নারীর ডাকচিৎকার শুনে বড়শি দিয়ে মাছ ধরার লোকজন গিয়ে উদ্ধার করে ওই ভুক্তভোগী নারীকে। ভুক্তভোগী নারী আনোয়ারা সিরাজগঞ্জ জেলা কামারখান্দা উপজেলার নূরনগর গ্রামের আব্দুর রাজ্জাক এর মেয়ে। এক বছর আগে উপজেলার নায়েকপুর ইউনিয়নের আলমশ্রী গ্রামের মুতি মিয়ার ছেলে রিপন মিয়ার (৩০) এর সঙ্গে প্রেমের সম্পর্কে বিবাহবন্ধনে আবদ্ধ হয় দুজনে।

তাদের দাম্পত্য জীবনে এক মাস ৭ দিন বয়সের একটি নবজাতক কন্যা শিশু রয়েছে। গত ১৭ মে যৌতুক সংক্রান্ত বিরোধে কলহের জেরে স্বামী রিপন মিয়া স্ত্রী আনোয়ারাকে মারধর করে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। বিকাল ৫টা দিকে আনোয়ারা নবজাতক শিশুকে নিয়ে নায়েকপুর থেকে বাবার বাড়ি সিরাজগঞ্জের উদ্দেশে রওনা দিয়েছিল।  ভুক্তভোগী নারী আনোয়ারা বলেন, গত দুই মাস আগে আমার স্বামীকে দুই লক্ষ টাকা বাড়ি থেকে এনে দিয়েছি । ফের আমার বাবার বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য আমাকে মারধর করে। বাড়ি থেকে টাকা আনতে অসম্মতি প্রকাশ করায় আমাকে তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দেয় আমার স্বামী রিপন মিয়া। রাতে আমাকে নবজাতক শিশুসহ বাড়ি থেকে বের করে দেয় । পরে বাড়ি যাওয়ার পথে এ ঘটনাটি ঘটে।

এ ঘটনা কেন্দুয়া ও মদন থানা পুলিশের যৌথ অভিযানে সোমবার সকালে অভিযুক্ত আব্দুর রউফ মিয়াকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে মদন থানা নিয়ে আসেন। মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আব্দুর রউফকে আগামীকাল নেত্রকোনার জেল হাজতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা