• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
Headline
মদন উপজেলা বাসীকে ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও নাদির হোসেন শামীম কুড়িগ্রামের চরে ঈদের আনন্দ ম্লান, অনেক পরিবারে মিলবে না এক কেজি মাংসও মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে মোঃ রাকিবুল ইসলাম মিঠু শুভেচ্ছা ও অভিনন্দন কুড়িগ্রাম শহরের বইঘরের সামনে বৈদ্যুতিক খুঁটির তারে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কক্সবাজারে আদালত প্রাঙ্গনে গুলির ঘটনায় পৃথক দুই মামলা, আসামী ১৩ জন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তানোর বাসীদের এম,এ,মালেক মন্ডলের শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদ মোবারক শেরপুরে অর্ধশত পরিবারের মাঝে সেবার আলো সংগঠনের ঈদ উপহার বিতরণ কুড়িগ্রামে বাজেট নিয়ে নাগরিক সংলাপ: সম্ভাবনা ও উন্নয়নে বাড়তি বরাদ্দের দাবি ​হলুদিয়ায় অন্য অপরাধ ঢাকতে যুবককে পিটিয়ে চমেক হাসপাতালে পাঠালো পরকীয়া হাতেনাতে ধরা খাওয়া সেই আজাদ এর সন্ত্রাসীরা

আশুলিয়ায় অস্ত্রসহ ডাকাত ও ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

মোঃ আল আমিন কাজী / ২৬ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

মোঃ আল আমিন কাজী

ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত ও ছিনতাইকারী চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৯ মে ২০২৬) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল ইসলাম।
এর আগে একই দিন ভোররাত ৩টার দিকে আশুলিয়া থানাধীন বগাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো— আশুলিয়ার দক্ষিণ গাজীরচট (আরিয়ার মোড়) এলাকার জয়নাল আবেদীনের ছেলে ওয়াসিম ওরফে শুটার ওয়াসিম (৩৬), কেরানীগঞ্জ মডেল থানার ফরিদাবাদ এলাকার মোঃ মোশারফ হোসেনের ছেলে মোঃ নাসির (২২), নাটোর সদর থানার রামাইগাছি এলাকার মোঃ ওয়াজেদ সরকারের ছেলে গোলাম রব্বানী (৩০) এবং বগুড়া জেলার ধুনট থানার জোড়খালি এলাকার মৃত রবিউল ইসলামের ছেলে বাবু (৩৫)।

ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় ডিবি উত্তরের ওসি সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মোঃ মতিউর রহমানসহ একটি আভিযানিক দল আশুলিয়ার বগাবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ওই ৪ জনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১টি লোহার তৈরি ধারালো চাপাতি, ১টি সুইচ গিয়ার চাকু, ১টি স্টিলের চাপাতি, ১টি ধারালো স্টিলের চাকু এবং ১টি লোহার তৈরি কাটার উদ্ধার করা হয়। পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত ওয়াসিম ওরফে শুটার ওয়াসিমের বিরুদ্ধে পূর্বে ৫টি এবং গোলাম রব্বানীর বিরুদ্ধে ১টি মামলা রয়েছে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা