• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
Headline
মদন উপজেলা বাসীকে ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও নাদির হোসেন শামীম কুড়িগ্রামের চরে ঈদের আনন্দ ম্লান, অনেক পরিবারে মিলবে না এক কেজি মাংসও মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে মোঃ রাকিবুল ইসলাম মিঠু শুভেচ্ছা ও অভিনন্দন কুড়িগ্রাম শহরের বইঘরের সামনে বৈদ্যুতিক খুঁটির তারে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কক্সবাজারে আদালত প্রাঙ্গনে গুলির ঘটনায় পৃথক দুই মামলা, আসামী ১৩ জন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তানোর বাসীদের এম,এ,মালেক মন্ডলের শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদ মোবারক শেরপুরে অর্ধশত পরিবারের মাঝে সেবার আলো সংগঠনের ঈদ উপহার বিতরণ কুড়িগ্রামে বাজেট নিয়ে নাগরিক সংলাপ: সম্ভাবনা ও উন্নয়নে বাড়তি বরাদ্দের দাবি ​হলুদিয়ায় অন্য অপরাধ ঢাকতে যুবককে পিটিয়ে চমেক হাসপাতালে পাঠালো পরকীয়া হাতেনাতে ধরা খাওয়া সেই আজাদ এর সন্ত্রাসীরা

মোহনপুরে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রম ২০২৬ উদ্বোধন

মোঃ নাসিরউদ্দিন সটাফ রিপোর্টার / ৩৯ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

মোঃ নাসিরউদ্দিন সটাফ রিপোর্টার

রাজশাহীর মোহনপুর উপজেলায় সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রম-২০২৬ উদ্বোধন করা হয়েছে। কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত ও খাদ্য নিরাপত্তা মজবুত করতে এ কার্যক্রম গ্রহণ করেছে খাদ্য বিভাগ।
উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, খাদ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা, কৃষক প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকার নির্ধারিত মূল্যে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের মাধ্যমে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে এবং কৃষকরা তাদের উৎপাদিত ফসলের সঠিক মূল্য পাবেন। একই সঙ্গে দেশের খাদ্য মজুত শক্তিশালী হবে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে মোহনপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে কৃষকদের নিকট হতে ধান ও মিলারদের কাছ থেকে চাল সংগ্রহ করা হবে। এ সময় কৃষকদের প্রয়োজনীয় সহযোগিতা ও সঠিক নিয়ম অনুসরণ করে ধান সরবরাহের আহ্বান জানানো হয়।
স্থানীয় কৃষকরা জানান, সরকারিভাবে ধান সংগ্রহ কার্যক্রম চালু হওয়ায় তারা উপকৃত হবেন এবং ন্যায্য দামে ধান বিক্রির সুযোগ পাবেন।
অনুষ্ঠান শেষে অতিথিরা প্রতীকীভাবে কৃষকদের কাছ থেকে ধান গ্রহণের মাধ্যমে সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা