• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
Headline
মদন উপজেলা বাসীকে ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও নাদির হোসেন শামীম কুড়িগ্রামের চরে ঈদের আনন্দ ম্লান, অনেক পরিবারে মিলবে না এক কেজি মাংসও মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে মোঃ রাকিবুল ইসলাম মিঠু শুভেচ্ছা ও অভিনন্দন কুড়িগ্রাম শহরের বইঘরের সামনে বৈদ্যুতিক খুঁটির তারে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কক্সবাজারে আদালত প্রাঙ্গনে গুলির ঘটনায় পৃথক দুই মামলা, আসামী ১৩ জন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তানোর বাসীদের এম,এ,মালেক মন্ডলের শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদ মোবারক শেরপুরে অর্ধশত পরিবারের মাঝে সেবার আলো সংগঠনের ঈদ উপহার বিতরণ কুড়িগ্রামে বাজেট নিয়ে নাগরিক সংলাপ: সম্ভাবনা ও উন্নয়নে বাড়তি বরাদ্দের দাবি ​হলুদিয়ায় অন্য অপরাধ ঢাকতে যুবককে পিটিয়ে চমেক হাসপাতালে পাঠালো পরকীয়া হাতেনাতে ধরা খাওয়া সেই আজাদ এর সন্ত্রাসীরা

ঈদকে সামনে রেখে কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কঠোর নজরদারি, কোটি টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ

মোঃ আলমগীর হোসাইন, ক্রাইম রিপোর্টার,কুড়িগ্রাম / ৩ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

মোঃ আলমগীর হোসাইন ক্রাইম রিপোর্টার,কুড়িগ্রাম

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে কুড়িগ্রাম সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বাড়ানো হয়েছে টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান।

রোববার (২৪ মে) দুপুরে বিজিবি সূত্রে জানা যায়, গত এক মাসে কুড়িগ্রাম সীমান্তে পরিচালিত পৃথক অভিযানে প্রায় ১ কোটি ৭১ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য, গাঁজা, ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ সময় চোরাচালান ও মাদক সংশ্লিষ্ট অভিযোগে পাঁচজনকে আটক করা হয়।

বিজিবি জানায়, সীমান্তবর্তী প্রতিটি বিওপি (বর্ডার আউট পোস্ট) থেকে ২৪ ঘণ্টাব্যাপী নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি ঈদকে ঘিরে সম্ভাব্য চোরাচালান ও সীমান্ত অপরাধ ঠেকাতে বিশেষ নজরদারি আরও জোরদার করা হয়েছে।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব-উল হক বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সীমান্ত অপরাধ দমনে বিজিবি জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে আমাদের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, ঈদকে সামনে রেখে সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা