• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
Headline
মদন উপজেলা বাসীকে ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও নাদির হোসেন শামীম কুড়িগ্রামের চরে ঈদের আনন্দ ম্লান, অনেক পরিবারে মিলবে না এক কেজি মাংসও মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে মোঃ রাকিবুল ইসলাম মিঠু শুভেচ্ছা ও অভিনন্দন কুড়িগ্রাম শহরের বইঘরের সামনে বৈদ্যুতিক খুঁটির তারে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কক্সবাজারে আদালত প্রাঙ্গনে গুলির ঘটনায় পৃথক দুই মামলা, আসামী ১৩ জন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তানোর বাসীদের এম,এ,মালেক মন্ডলের শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদ মোবারক শেরপুরে অর্ধশত পরিবারের মাঝে সেবার আলো সংগঠনের ঈদ উপহার বিতরণ কুড়িগ্রামে বাজেট নিয়ে নাগরিক সংলাপ: সম্ভাবনা ও উন্নয়নে বাড়তি বরাদ্দের দাবি ​হলুদিয়ায় অন্য অপরাধ ঢাকতে যুবককে পিটিয়ে চমেক হাসপাতালে পাঠালো পরকীয়া হাতেনাতে ধরা খাওয়া সেই আজাদ এর সন্ত্রাসীরা

নীলফামারীতে মাদকবিরোধী অভিযানে সম্রাট আলী গ্রেফতার

মোঃ মকবুলার রহমান, ডোমার নীলফামারী প্রতিনিধি: / ৬ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

মোঃ মকবুলার রহমান, ডোমার নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৮০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৩ মে) জেলার সদর উপজেলার কচুকাটা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, নীলফামারী পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁন এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ মতলুবর রহমান এর তত্ত্বাবধানে একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।
অভিযানকালে নীলফামারী সদর থানার কচুকাটা বাজার থেকে পঞ্চপুকুর বাজারগামী পাকা সড়কের পাশে গোলাম রব্বানী ওরফে রিমুর স্যানেটারি কারখানার ভেতরে তল্লাশি চালানো হয়। এসময় কচুকাটা কামারপাড়া এলাকার বাসিন্দা মোঃ সম্রাট আলী (২৪) কে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে ডান হাতে থাকা একটি পলিথিন ব্যাগের ভেতর থেকে কাগজে মোড়ানো ১৮ পুরিয়া শুকনা গাঁজা উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত গাঁজার মোট ওজন ছিল ৮০ গ্রাম। একই সঙ্গে মাদক বিক্রির নগদ ৩০০ টাকাও জব্দ করা হয়। পুলিশের দাবি, উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ হাজার ৬০০ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে এবং তদন্তে পুলিশ জানতে পারে, গ্রেফতারকৃত সম্রাট আলী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিল।
এ ঘটনায় নীলফামারী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৪৬ এবং জিআর নং-১৯৫/২০২৬। পরে গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা