• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
Headline
মদন উপজেলা বাসীকে ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও নাদির হোসেন শামীম কুড়িগ্রামের চরে ঈদের আনন্দ ম্লান, অনেক পরিবারে মিলবে না এক কেজি মাংসও মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে মোঃ রাকিবুল ইসলাম মিঠু শুভেচ্ছা ও অভিনন্দন কুড়িগ্রাম শহরের বইঘরের সামনে বৈদ্যুতিক খুঁটির তারে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কক্সবাজারে আদালত প্রাঙ্গনে গুলির ঘটনায় পৃথক দুই মামলা, আসামী ১৩ জন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তানোর বাসীদের এম,এ,মালেক মন্ডলের শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদ মোবারক শেরপুরে অর্ধশত পরিবারের মাঝে সেবার আলো সংগঠনের ঈদ উপহার বিতরণ কুড়িগ্রামে বাজেট নিয়ে নাগরিক সংলাপ: সম্ভাবনা ও উন্নয়নে বাড়তি বরাদ্দের দাবি ​হলুদিয়ায় অন্য অপরাধ ঢাকতে যুবককে পিটিয়ে চমেক হাসপাতালে পাঠালো পরকীয়া হাতেনাতে ধরা খাওয়া সেই আজাদ এর সন্ত্রাসীরা

পার্বত্য জেলা বান্দরবানে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

মোহাম্মদ আকাশ বান্দরবান জেলা প্রতিনিধি / ৪৯ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

মোহাম্মদ আকাশ বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানের থানছিতে ৫ বছরের এক ত্রিপুরা সম্প্রদায়ের কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। রবিবার (২৫ মে) সকালে ঘটনাটি জানাজানি হলে উত্তেজিত জনতা অভিযুক্ত বিজয় বড়ুয়াকে আটক করে থানায় সোর্পদ করে। অভিযুক্ত বিজয় বড়ুয়া (১৬) থানচি সদরের নতুন পাড়া এলাকার বাসিন্দা। ধর্ষণের শিকার (৫) শিশুটিও ওই এলাকার বাসিন্দা।

স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার দুপুরে থানচি সদরের নতুন পাড়া এলাকার সবজি বিক্রেতা বিজয় বড়ুয়া ডেকে নিয়ে যান প্রতিবেশি ৫ বছরের কন্যা শিশুটিকে। পরে রাতে ঘুমাতে গেলে শিশুটি যৌনাঙ্গে ব্যাথার কথা ও ঘটনাটি খুলে বলেন। পরে শিশুটির মা-বাবা বিজয় বড়ুয়ার কাছ থেকে জানতে চাইলে কোন প্রকার সদুত্তর দিতে পারেনি। এরপর আজ রবিবার সকালে ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্ত বিজয় বড়ুয়াকে আটক করে থানায় সোর্পদ করেন। এই ঘটনায় উত্তেজিত জনতারা অভিযুক্তের কঠোর বিচারের দাবিতে আজ সকাল থেকে দীর্ঘক্ষন থানা ঘেরাও করে রাখেন।

থানচি সদর ইউপি চেয়ারম্যান অংপ্রু ম্রো বলেন, শনিবার দুপুরে নতুন পাড়া এলাকায় ৫ বছরের এক ত্রিপুরা কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণে অভিযুক্ত বিজয় বড়ুয়াকে থানায় আটক করা হয়েছে। উত্তেজিত জনতা থানা ঘেরাও করে রেখেছে এবং আইন শৃংখলা রক্ষায় বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার বলেন, এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের ও অভিযুক্তকে আটক করা হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা