• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
Headline
মদন উপজেলা বাসীকে ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও নাদির হোসেন শামীম কুড়িগ্রামের চরে ঈদের আনন্দ ম্লান, অনেক পরিবারে মিলবে না এক কেজি মাংসও মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে মোঃ রাকিবুল ইসলাম মিঠু শুভেচ্ছা ও অভিনন্দন কুড়িগ্রাম শহরের বইঘরের সামনে বৈদ্যুতিক খুঁটির তারে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কক্সবাজারে আদালত প্রাঙ্গনে গুলির ঘটনায় পৃথক দুই মামলা, আসামী ১৩ জন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তানোর বাসীদের এম,এ,মালেক মন্ডলের শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদ মোবারক শেরপুরে অর্ধশত পরিবারের মাঝে সেবার আলো সংগঠনের ঈদ উপহার বিতরণ কুড়িগ্রামে বাজেট নিয়ে নাগরিক সংলাপ: সম্ভাবনা ও উন্নয়নে বাড়তি বরাদ্দের দাবি ​হলুদিয়ায় অন্য অপরাধ ঢাকতে যুবককে পিটিয়ে চমেক হাসপাতালে পাঠালো পরকীয়া হাতেনাতে ধরা খাওয়া সেই আজাদ এর সন্ত্রাসীরা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইয়াবাসহ যুবক আটক, পলাতক ১

মোঃ আবু জাফর মন্ডলঃ / ৩৬ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর এলাকার পান্থাপাড়া মহল্লার একটি আবাসিক হোটেলে পুলিশ অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে । এ ঘটনায় আরও এক পলাতক আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২ মে ২০২৬) রাত প্রায় ১০ টার দিকে গোবিন্দগঞ্জ থানার এসআই মোঃ মমিনুল ইসলামের নেতৃত্বে একটি বিচক্ষণ চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পান্থাপাড়া নামক মৌজায় ভাই ভাই আবাসিক হোটেলের ৯ নম্বর কক্ষে এ অভিযান পরিচালনা করে। মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে গেলেও হেলাল উদ্দিন (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়েছে।
আটককৃত হেলাল উদ্দিন কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও এলাকার মোহাম্মদ আলীর ছেলে। এসময় তার দেহ তল্লাশি করে জিন্স প্যান্টের ডান পকেটে থাকা একটি নীল রঙের জিপার ব্যাগ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন প্রায় ২০ গ্রাম এবং আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
অভিযানে একটি কালো রঙের স্মার্টফোনও জব্দ করা হয়।
এ ঘটনায় গোবিন্দগঞ্জ উপজেলার পান্থাপাড়া এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে মোঃ আজাহার আলী (৫০) কে পলাতক আসামী করা হয়েছে। পুলিশ জানায়, আটক আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে পলাতক আসামীর সহযোগিতায় ইয়াবা ব্যবসার কথা স্বীকার করে। এব্যাবপারে
গোবিন্গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, এদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে। শনিবার (৩ মে সকালে মামলাটি নথিভুক্ত করা হয়।
পুলিশ আরো জানায়,পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা আমাদের অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা