• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
Headline
মদন উপজেলা বাসীকে ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও নাদির হোসেন শামীম কুড়িগ্রামের চরে ঈদের আনন্দ ম্লান, অনেক পরিবারে মিলবে না এক কেজি মাংসও মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে মোঃ রাকিবুল ইসলাম মিঠু শুভেচ্ছা ও অভিনন্দন কুড়িগ্রাম শহরের বইঘরের সামনে বৈদ্যুতিক খুঁটির তারে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কক্সবাজারে আদালত প্রাঙ্গনে গুলির ঘটনায় পৃথক দুই মামলা, আসামী ১৩ জন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তানোর বাসীদের এম,এ,মালেক মন্ডলের শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদ মোবারক শেরপুরে অর্ধশত পরিবারের মাঝে সেবার আলো সংগঠনের ঈদ উপহার বিতরণ কুড়িগ্রামে বাজেট নিয়ে নাগরিক সংলাপ: সম্ভাবনা ও উন্নয়নে বাড়তি বরাদ্দের দাবি ​হলুদিয়ায় অন্য অপরাধ ঢাকতে যুবককে পিটিয়ে চমেক হাসপাতালে পাঠালো পরকীয়া হাতেনাতে ধরা খাওয়া সেই আজাদ এর সন্ত্রাসীরা

মাদক, চুরি ও ইভটিজিং প্রতিরোধে জাহাঙ্গীরপুর ফাজিল মাদ্রাসায় আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, মোঃ মোশারফ হোসেন, মদন (নেত্রকোনা ) / ৪৬ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

স্টাফ রিপোর্টার, মোঃ মোশারফ হোসেন, মদন (নেত্রকোনা )

নেত্রকোনার মদন উপজেলায় জাহাঙ্গীরপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার হল রুমে মাদক নির্মূল, চুরি-ডাকাতি , ইভটিজিং প্রতিরোধে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

(শুক্রবার ৮ মে ) সাবেক পৌর মেয়র দেওয়ান মোদাচ্ছের হোসেন শফির সভাপতিত্বে
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মনজুরুল হক এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
অত্র প্রতিষ্ঠানে গভর্নিং বডি (সভাপতি) বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সিনিয়ার সাংবাদিক আজহারুল ইসলাম হিরো,
মদন থানা ওসি (তদন্ত) অসীম কুমার দাস,
বিশিষ্ট ব্যবসায়ী দেওয়ান সাঞ্জার,
টি আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রউফ (নাইডু মাস্টার)
উপজেলা জামাতের ইসলামী নায়েবে আমির রিয়াজ উদ্দিন ইদ্রিস মাস্টার, সবেক কাউন্সিলর বাবুল মিয়া,
বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার সভাপতি সাংবাদিক হাবিবুর রহমান,
পৌরসভার জামাতে ইসলামী আমির মাওলানা ফারুক উদ্দিন ভূঁইয়া,

বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার সাধারণ সম্পাদক শেখ আসাদুজ্জামান মাসুদ, অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষকবৃন্দ, স্থানীয় রাজনীতিক নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ এলাকা থেকে মাদক নির্মূল এবং সাম্প্রতিক সময়ে চুরি-ডাকাতি বৃদ্ধিরোধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।ইভটিজিং প্রতিরোধে মাদ্রাসা চলাকালীন প্রতিষ্ঠানের গেটের আশেপাশে বহিরাগতদের আড্ডা এবং ইভটিজিং বন্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়।

 

মদন থানার তদন্ত ওসি বলেন, সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণের সচেতনতা ও সহযোগিতা একান্ত প্রয়োজন। বিশেষ করে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে এবং ইভটিজিংয়ের বিরুদ্ধে আপনারা জনগণ পাশে থাকলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাবেক পৌর মেয়র সভার সভাপতি দেওয়ান মোদাচ্ছের হোসেন শফিক বলেন, সামাজিক অপরাধ থেকে সমাজকে রক্ষা করতে হলে
এলাকায় যোগ্য নেতৃত্বের শক্তি বৃদ্ধি করতে হবে,
সমাজের অপরাধ থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে, আমাদের সন্তানকে মাদক,জুয়া, চুরি, ডাকাতি, ইভটিজিং বাল্যবিবাহ, এ ধরনের অপরাধ থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে তাহলেই সমাজ ভালো হবে। আমাদের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে সকল জনগণ রুখে দাঁড়াতে হবে তাহলে আমরা এক সুন্দর সমাজ প্রতিষ্ঠা করতে পারব। সমাজে শৃঙ্খলা বজায় রাখতে এবং এলাকার যুবসমাজকে মাদক থেকে রক্ষা করতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা