• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
Headline
মদন উপজেলা বাসীকে ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও নাদির হোসেন শামীম কুড়িগ্রামের চরে ঈদের আনন্দ ম্লান, অনেক পরিবারে মিলবে না এক কেজি মাংসও মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে মোঃ রাকিবুল ইসলাম মিঠু শুভেচ্ছা ও অভিনন্দন কুড়িগ্রাম শহরের বইঘরের সামনে বৈদ্যুতিক খুঁটির তারে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কক্সবাজারে আদালত প্রাঙ্গনে গুলির ঘটনায় পৃথক দুই মামলা, আসামী ১৩ জন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তানোর বাসীদের এম,এ,মালেক মন্ডলের শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদ মোবারক শেরপুরে অর্ধশত পরিবারের মাঝে সেবার আলো সংগঠনের ঈদ উপহার বিতরণ কুড়িগ্রামে বাজেট নিয়ে নাগরিক সংলাপ: সম্ভাবনা ও উন্নয়নে বাড়তি বরাদ্দের দাবি ​হলুদিয়ায় অন্য অপরাধ ঢাকতে যুবককে পিটিয়ে চমেক হাসপাতালে পাঠালো পরকীয়া হাতেনাতে ধরা খাওয়া সেই আজাদ এর সন্ত্রাসীরা

মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের গ্রেপ্তারের প্রতিবাদে দেবিদ্বারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

আল আমিন / ৬৭ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

মো. আল আমিন | দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি:

ঔষধ কোম্পানির প্রতিনিধিদের বিরুদ্ধে অপবাদমূলক মন্তব্য, অযৌক্তিক হয়রানি এবং ঢাকায় ৫০ জন মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে গ্রেপ্তারের প্রতিবাদে কুমিল্লার দেবিদ্বারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যালায়েন্সের উদ্যোগে এবং দেবিদ্বার উপজেলা মডেল ফারিয়ার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তব্য রাখেন এসিআই কোম্পানির প্রতিনিধি ও দেবিদ্বার মডেল ফারিয়ার সাবেক সাধারণ সম্পাদক গোলাম আজম জোয়েল, দেবিদ্বার মডেল ফারিয়ার সিনিয়র সদস্য আ. আল মামুন সাগরসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, গত ৪ এপ্রিল ঢাকা মেডিকেল এলাকায় ৫০ জন মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে পুলিশ অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হয়রানি বন্ধ এবং প্রতিনিধিদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানান। সমাবেশের শেষ বক্তব্যে দেবিদ্বার উপজেলা মডেল ফারিয়ার সভাপতি মনিরুল ইসলাম বাবু বলেন, “মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের বিরুদ্ধে অপপ্রচার ও অযৌক্তিক হয়রানি বন্ধ করতে হবে। অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।” মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড বহন করেন এবং শান্তিপূর্ণভাবে প্রতিবাদ কর্মসূচি পালন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা