• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
Headline
মদন উপজেলা বাসীকে ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও নাদির হোসেন শামীম কুড়িগ্রামের চরে ঈদের আনন্দ ম্লান, অনেক পরিবারে মিলবে না এক কেজি মাংসও মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে মোঃ রাকিবুল ইসলাম মিঠু শুভেচ্ছা ও অভিনন্দন কুড়িগ্রাম শহরের বইঘরের সামনে বৈদ্যুতিক খুঁটির তারে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কক্সবাজারে আদালত প্রাঙ্গনে গুলির ঘটনায় পৃথক দুই মামলা, আসামী ১৩ জন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তানোর বাসীদের এম,এ,মালেক মন্ডলের শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদ মোবারক শেরপুরে অর্ধশত পরিবারের মাঝে সেবার আলো সংগঠনের ঈদ উপহার বিতরণ কুড়িগ্রামে বাজেট নিয়ে নাগরিক সংলাপ: সম্ভাবনা ও উন্নয়নে বাড়তি বরাদ্দের দাবি ​হলুদিয়ায় অন্য অপরাধ ঢাকতে যুবককে পিটিয়ে চমেক হাসপাতালে পাঠালো পরকীয়া হাতেনাতে ধরা খাওয়া সেই আজাদ এর সন্ত্রাসীরা

রাজশাহী তানোর থানায় ওপেন হাউজ ডে ২০২৬ অনুষ্ঠিত

মোঃ রাকিবুল ইসলাম মিঠু / ৫২ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

সিনিয়র রিপোর্টারঃ মোঃ রাকিবুল ইসলাম মিঠু

শৃঙ্খলা , নিরাপত্তা, প্রগতি এই স্লোগানটি বাংলাদেশ পুলিশের,
এই স্লোগানকে বুকে ধারণ করে আজ রাজশাহী জেলার তানোর থানায় অনুষ্ঠিত হল জনবান্ধব ওপেন হাউস ডে ২০২৬। আজ সকালে তানোর থানার অতি নিষ্ঠাবান অফিসার ইনচার্জ জনাব এস এম মাসুদ পারভেজের আয়োজনে তানোর থানা চত্বরে অতি সুন্দর ও মনোরম পরিবেশে উক্ত ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন চৌকস, ন্যায় ও নিষ্ঠাবান রাজশাহীর পুলিশ সুপার মহোদয় জনাব মোহাম্মদ নাঈমুল হাছান। উক্ত ওপেন হাউস অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গোদাগাড়ী সার্কেল এসপি জনাব মির্জা আব্দুস সালাম, তানোর থানার সকল পুলিশ অফিসার বৃন্দ, সকল সাংবাদিক গন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত নানা পেশার অনেক নারী ও পুরুষ আগ্রহের সহিত অংশগ্রহণ করেন। দীর্ঘদিন পর অনুষ্ঠিত আজকের এই জনকল্যাণমুখী ওপেন হাউজ ডে অনুষ্ঠানে জনসাধারণ অনেক খুশি হয়ে খোলামেলা পরিবেশে পুলিশ সুপার মহোদয় বরাবর নিজেদের মনের কথা, বিভিন্ন সমস্যা ও দিক নির্দেশনামূলক বাস্তবমুখী অভিমত ব্যক্ত করেন। উপস্থিত জনসাধারণ তানোর থানা মোড়ে জরুরী ভিত্তিতে ট্রাফিক পুলিশ নিয়োগ, তানোর উপজেলার মাদক সমস্যা নির্মূল, ইভটিজিং , ছিনতাই , চুরি , ডাকাতি ইত্যাদি অনিয়ম বন্ধ করার জোর দাবি জানান। উপস্থিত জনগণ আরো বলেন পক্ষপাতিত্ব হীন দালালমুক্ত সুষ্ঠু পরিবেশ নিশ্চিত তথা গরিব অসহায় সকল ভুক্তভোগীদের অভিযোগ সুষ্ঠুভাবে যাচাই বাছাই করে থানাতেই সুষ্ঠু বিচার কার্যক্রম শেষ করার অনুরোধ করেন। জনসাধারণ তানোর উপজেলার সার্বিক নিরাপত্তা বজায় রাখতে রাখতে পুলিশকে জনগণের বন্ধুরূপে কাজ করার জন্য প্রধান অতিথি মহোদয় কে অবগত করেন। জনগণের সার্বিক অভিমত পুলিশ সুপার মহোদয় অত্যন্ত মনোযোগ সহকারে শোনেন এবং জনগণের সার্বিক নিরাপত্তা এবং সুষ্ঠু বিচার পরিচালনার জন্য তানোর থানার অফিসার্স ইনচার্জ জনাব এস এম মাসুদ পারভেজকে সু- নির্দেশনা প্রদান করেন। প্রধান অতিথি উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে জনকল্যাণমুখী ও বাস্তববাদী গুরুত্বপূর্ণ নানাবিধ দিক নির্দেশনা প্রদান করেন। প্রধান অতিথি জনগণের নিরাপত্তায় এবং সুবিচার পেতে সারাক্ষণ পাশে থাকার আশ্বাস প্রদান করেন। আজকের উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন তানোর থানার অফিসার ইনচার্জ জনাব এস এম মাসুদ পারভেজ। ওপেন হাউজ ডে এর সকল আলোচনা সুশৃংখল ভাবে শেষ করে নিষ্ঠাবান সফল অফিসার ইনচার্জ জনাব এস এম মাসুদ পারভেজ জনগণের পাশে থাকার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা