• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
Headline
মদন উপজেলা বাসীকে ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও নাদির হোসেন শামীম কুড়িগ্রামের চরে ঈদের আনন্দ ম্লান, অনেক পরিবারে মিলবে না এক কেজি মাংসও মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে মোঃ রাকিবুল ইসলাম মিঠু শুভেচ্ছা ও অভিনন্দন কুড়িগ্রাম শহরের বইঘরের সামনে বৈদ্যুতিক খুঁটির তারে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কক্সবাজারে আদালত প্রাঙ্গনে গুলির ঘটনায় পৃথক দুই মামলা, আসামী ১৩ জন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তানোর বাসীদের এম,এ,মালেক মন্ডলের শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদ মোবারক শেরপুরে অর্ধশত পরিবারের মাঝে সেবার আলো সংগঠনের ঈদ উপহার বিতরণ কুড়িগ্রামে বাজেট নিয়ে নাগরিক সংলাপ: সম্ভাবনা ও উন্নয়নে বাড়তি বরাদ্দের দাবি ​হলুদিয়ায় অন্য অপরাধ ঢাকতে যুবককে পিটিয়ে চমেক হাসপাতালে পাঠালো পরকীয়া হাতেনাতে ধরা খাওয়া সেই আজাদ এর সন্ত্রাসীরা

খুলনায় র‍্যাবের রাতভর অভিযান, গ্রেফতার ৪ চিহ্নিত সন্ত্রাসী

এস,কে, রাজু আহম্মেদ / ৩৮ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

ক্রাইম রিপোর্টার | খুলনা জেলা

খুলনা মহানগরে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকের বিস্তারের অভিযোগে চারজনকে গ্রে/ফ/তা/র করেছে র‍্যাব-৬। বৃহস্পতিবার গভীর রাতে নগরীর সোনাডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‍্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। গ্রে/ফ/তা/রকৃতরা হলেন— দ্বীন ইসলাম ওরফে দীনু (৩২), হাসিব হাওলাদার (২৬), আবিদ হাসান ওরফে আবুজার (২৯) এবং মো. রাসেল (২৯)।

র‍্যাব জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে খুলনা মহানগরজুড়ে ভয়ভীতি সৃষ্টি, সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা এবং মাদকের বিস্তারে জড়িত ছিল। ধৃতদের বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় মাদক, চাঁদাবাজি, অস্ত্র প্রদর্শন, সন্ত্রাসবাদ, চুরি ও মারধরের একাধিক মামলা রয়েছে।

র‍্যাব সূত্রে জানা গেছে, গ্রে/ফ/তা/রকৃত আবিদ হাসান ওরফে আবুজারের বিরুদ্ধে ১০টির বেশি মামলা রয়েছে। এছাড়া দীনুর বিরুদ্ধে অপহরণ ও চাঁদাবাজির মামলা, হাসিবের বিরুদ্ধে অস্ত্র দেখিয়ে ভয়ভীতি ও মারধরের মামলা এবং রাসেলের বিরুদ্ধে সন্ত্রাসবাদ আইনে একাধিক মামলা রয়েছে।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দীনুকে বটিয়াঘাটা থানায় এবং বাকি তিনজনকে খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা