• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
Headline
মদন উপজেলা বাসীকে ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ইউএনও নাদির হোসেন শামীম কুড়িগ্রামের চরে ঈদের আনন্দ ম্লান, অনেক পরিবারে মিলবে না এক কেজি মাংসও মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে মোঃ রাকিবুল ইসলাম মিঠু শুভেচ্ছা ও অভিনন্দন কুড়িগ্রাম শহরের বইঘরের সামনে বৈদ্যুতিক খুঁটির তারে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কক্সবাজারে আদালত প্রাঙ্গনে গুলির ঘটনায় পৃথক দুই মামলা, আসামী ১৩ জন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তানোর বাসীদের এম,এ,মালেক মন্ডলের শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদ মোবারক শেরপুরে অর্ধশত পরিবারের মাঝে সেবার আলো সংগঠনের ঈদ উপহার বিতরণ কুড়িগ্রামে বাজেট নিয়ে নাগরিক সংলাপ: সম্ভাবনা ও উন্নয়নে বাড়তি বরাদ্দের দাবি ​হলুদিয়ায় অন্য অপরাধ ঢাকতে যুবককে পিটিয়ে চমেক হাসপাতালে পাঠালো পরকীয়া হাতেনাতে ধরা খাওয়া সেই আজাদ এর সন্ত্রাসীরা

মাগুরায় র‍্যাবের সাঁড়াশি অভিযান: আগ্নেয়াস্ত্র ও ককটেল সহ গ্ৰেফতার:১

মোঃ ফজলুল কবির গামা / ২৯ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

মাগুরায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) এক সফল অভিযানে বিপুল পরিমাণ দেশীয় আগ্নেয়াস্ত্র, ককটেল এবং দেশীয় অস্ত্রসহ এক অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।
র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬, সিপিসি-২ (ঝিনাইদহ ক্যাম্প)এর একটি চৌকস আভিযানিক দল মাগুরা জেলার সদর থানাধীন রাউতড়া গ্রামস্থ গীরিদারি আশ্রমের সামনে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ঘটনাস্থল থেকে মোঃ নাইম (৩৫)নামের এক চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। ধৃত নাইম মাগুরা সদর থানার রাউতড়া গ্রামের সুলতান বিশ্বাসের ছেলে।
অভিযান শেষে উপস্থিত সাক্ষীদের সম্মুখে তল্লাশি চালিয়ে আসামির কাছ থেকে ০২টি দেশীয় ওয়ান শুটারগান, ০৪টি ককটেল, ০২টি শর্টগানের সীসা কার্তুজ এবং ০৪টি হাসুয়া উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ বিধি মোতাবেক জব্দ করেছে র‍্যাব।

র‍্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামীম মুবীন সরকার সুমন জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাগুরা সদর থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনেএকটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। জব্দকৃত আলামতসহ আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, “র‍্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে র‍্যাবের এই জিরো টলারেন্স নীতি এবং চলমান চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
এই সফল অভিযানের ফলে এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং স্থানীয় জনগণ র‍্যাবের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা